ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৬:৩১

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবে (৪২)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ছাবির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবু হানিফ (৩৯), যিনি শ্যামলীর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ হিসেবে কর্মরত, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি মঈন উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মুখে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হুমকি ও উশৃঙ্খল আচরণ শুরু করেন। পরিস্থিতি খারাপের আশঙ্কায় বাদী তার ভাইকে ডেকে নেন।

পরে অভিযুক্তরা আরও লোকজন জড়ো করে প্রায় ৫০-৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চালায়। এমনকি হাসপাতালের মালিককে উদ্দেশ্য করে হুমকিসূচক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার মূল আসামি মঈন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিচ্ছেন এবং ঘটনার প্রকৃত তথ্য গোপন করছেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের তথ্য সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেওয়া জরুরি।

আদালত শুনানি শেষে আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শল্যচিকিৎসক কামরুল ইসলাম সীমিত খরচে কিডনি প্রতিস্থাপন করেন। করোনা মহামারির সময় সরকারি-বেসরকারি হাসপাতালে যখন অস্ত্রোপচার প্রায় বন্ধ ছিল তখনো তিনি কিডনি প্রতিস্থাপন বন্ধ রাখেননি। তিনি এ পর্যন্ত হাজারের বেশি রোগীর কিডনি প্রতিস্থাপন করেছেন।

আমার বার্তা/এমই

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে

অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগতে

হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

সাত বছর আগে রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে হেরোইন উদ্ধারের মামলায় ইমরান ও রবিন নামে

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।  সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী