ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

জামিন পেলেও মুক্তি পাননি দেড় মাসের বাচ্চার মা যুব মহিলা লীগ নেত্রী

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া এজাহারভুক্ত আসামি শিল্পী বেগম অবশেষে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না। জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের স্বাক্ষর বাকি থাকায় তার কারামুক্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ফলে মঙ্গলবার রাতে কারাগারেই থাকতে হলো মা ও শিশুকে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

অভিযুক্ত স্থানীয় আওয়ামী যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন কথা আনা হয়েছে পুলিশের আবেদনে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে জামিন শুনানি শুরু হয় এবং শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে জামিন দেন। তবে জামিন কার্যকর হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

তিনি বলেন, জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান। আজ বুধবার সকালে বিচারক এসব নথিতে স্বাক্ষর করলে তা দ্রুত কারাগারে পাঠানো হবে। এরপর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মা ও তার দেড় মাস বয়সী নবজাতক শিশুটি মুক্তি পাবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জানুয়ারি দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় শিল্পী বেগমকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, বাদীর ছেলে মো. তাহমিদ মুবিন রাতুল (২১), যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় ২০২৪ সালের ১৬ জুলাই চাঁনখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৩ জুলাই সন্ধ্যায় আসামির নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে বাদীর বাসায় হামলা চালায়। এতে ঘরের আসবাবপত্র ভাঙচুর, লুটপাট এবং প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় বাদীর স্বামী মো. সোহেল রানা গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায় বলেও উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, স্থানীয় তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০২৬ সালের ২০ এপ্রিল সন্ধ্যায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে রাখার আবেদন মঞ্জুর করেন।

শুনানির পরে আসামির খালা উম্মে কুলসুম সুমি বলেন, শিল্পী বেগমের শারীরিক অবস্থা ভালো নয় এবং তার হাত ভাঙা থাকায় আদালতে উপস্থিত থাকা কষ্টকর। একইসঙ্গে আসামি নিজেও দাবি করেন, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে থাকা দেড় মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে কারাগারে থাকা ঝুঁকিপূর্ণ।

পরবর্তীতে পুনর্বিবেচনার আবেদনের শুনানি নিয়ে আদালত মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর সম্পন্ন হলেই কেবল মা ও নবজাতক শিশুটির মুক্তি নিশ্চিত হবে।

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছেন

ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আদালতে বিক্ষোভ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে করা আপিল সর্ব্বোচ আদালতে (আপিল বিভাগে) চূড়ান্ত নিষ্পত্তি

তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সাংস্কৃতিক  জোট- জিসাজে'র  উদ্যোগে বাংলা নববর্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি

বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশে যা বললেন মাহদী আমিন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা যখন এমপির আসনে

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

জামিন পেলেও মুক্তি পাননি দেড় মাসের বাচ্চার মা যুব মহিলা লীগ নেত্রী

শর্ত মানলেই মিলবে ঋণ, না হয় সরে দাঁড়াবে আইএমএফ

২২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়লো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ