ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বর্ষার সকালে গরম গরম স্কিলেট, মিষ্টি আলু আর ডিমে জমুক নাস্তা

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১২:২৮

বাইরে টিপটিপ বৃষ্টি, চারপাশে স্যাঁতসেঁতে আবহ-এমন সকালে বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! কিন্তু পেট তো আর আবহাওয়ার কথা শোনে না। তাই দিনের শুরুতেই দরকার একটু গরম, স্বাস্থ্যকর আর সুস্বাদু কিছু। এমন দিনে ব্রেকফাস্টে যদি থাকে স্কিলেটে ভাজা ঝাল-মিষ্টি স্বাদের মিষ্টি আলু আর ভাজা ডিম, তবে তো কথাই নেই! ঝটপট রেডি হওয়া এই রেসিপি শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। বর্ষার অলস সকালকে একটু প্রাণ দিতে চাইলে, এবার নাস্তার টেবিলে রাখতেই পারেন ডিম ও মিষ্টি আলুর এই দারুণ স্কিলেট রেসিপি। চলুন জেনে নিই কিভাবে মিষ্টি আলু এবং ডিমের স্কিলেট তৈরি করবেন।

উপকরণ:

মিষ্টি আলু – ২টি (ছোট টুকরো করে কাটা)

ডিম – ৩টি

পেঁয়াজ – ১টি (স্লাইস করে কাটা)

রসুন কুচি – ২ কোয়া

ক্যাপসিকাম – ১টি (কিউব করে কাটা)

অলিভ অয়েল / সয়াবিন তেল – ২ টেবিল চামচ

লবণ – স্বাদমতো

গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ

শুকনো লাল মরিচ গুঁড়া বা ফ্লেক্স – ইচ্ছামতো

ধনে পাতা – সাজানোর জন্য

পদ্ধতি:

প্রথমে একটি নন-স্টিক স্কিলেট বা ফ্রাই প্যানে তেল গরম করুন। এরপর গরম তেলে পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ক্যাপসিকাম ও মিষ্টি আলুর টুকরো দিয়ে দিন। লবণ, গোলমরিচ এবং শুকনো মরিচ ছিটিয়ে দিন। মিডিয়াম আঁচে ঢেকে ১০–১২ মিনিট রান্না করুন যতক্ষণ না মিষ্টি আলু নরম হয়ে আসে। মাঝে মাঝে নাড়তে থাকুন যেন পুড়ে না যায়। যখন সবজি ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন স্কিলেটের উপরে ৩টি ডিম ফাটিয়ে দিন। ঢাকনা দিয়ে ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন (প্রায় ৫–৬ মিনিট, আপনি যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী রান্নার সময় ঠিক করতে পারেন)। ডিম সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।

পরিবেশন:

এই সুস্বাদু ও পুষ্টিকর ডিশটি সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা রাতের খাবার হিসেবে উপভোগ করা যায়। চাইলে এর সঙ্গে পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন।

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু