ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বর্ষায় ত্বক ঝলমলে রাখতে যা করবেন

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৫, ১৭:১৮
আপডেট  : ৩০ জুন ২০২৫, ১৭:২২

আবহাওয়ার আর্দ্রতা আর ঘাম একসঙ্গে মিলেমিশে বর্ষাকালে ত্বকে এনে দেয় অতিরিক্ত তেলতেলেভাব। বিশেষ করে যাদের ত্বক এমনিতেই তৈলাক্ত, তাদের জন্য এই সময়টা হয়ে ওঠে আরও বিব্রতকর। মুখে তেল জমে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি ত্বকের ছিদ্র বন্ধ হয়ে দেখা দেয় ব্রণ, ফুসকুড়ি বা র‍্যাশের ঝুঁকি। তবে একটু সচেতন হলে এবং নিয়মিত যত্ন নিলে এই বর্ষাতেও ত্বককে রাখা সম্ভব ঝলমলে ও সতেজ। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় তেলতেলে ভাব দূর করার কিছু সহজ ও কার্যকর উপায়।

নিয়মিত মুখ পরিষ্কার রাখুন

আবহাওয়ার আর্দ্রতা ও ধুলাবালির কারণে মুখে তেল জমে সহজেই ব্রণ দেখা দিতে পারে। দিনে অন্তত দুই থেকে তিনবার মুখ ধুয়ে ফেলুন। অতি তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত হবে জেলভিত্তিক ফেসওয়াশ। তবে অতিরিক্ত পরিষ্কার করার চেষ্টা করবেন না-এতে উল্টো ত্বক আরও তেল তৈরি করতে পারে।

টোনার ব্যবহারে অবহেলা নয়

মুখ ধোয়ার পর ত্বকের ছিদ্রগুলো ছোট করতে হালকা এবং অ্যালকোহল-মুক্ত টোনার ব্যবহার করুন। এটি ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ধুলাবালি দূর করতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

তেলতেলে ত্বকের মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে, তাদের ত্বকে ময়েশ্চারাইজার দরকার নেই। আসলে ত্বক আর্দ্র না থাকলে তা আরও বেশি তেল তৈরি করে। তাই হালকা ও ওয়াটার-বেজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সানস্ক্রিন ব্যবহার করতে হবে

বর্ষাকাল বলে সূর্যরশ্মি একেবারে ক্ষতিকর নয় এমন ভাবার সুযোগ নেই। বাইরে বের হওয়ার আগে অবশ্যই অয়েল-ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন, যা ত্বককে রক্ষা করবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু