ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হাত–পা ঝিঁঝিঁ করলে যে রোগ হতে পারে

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৫, ১৫:১৭
আপডেট  : ২৪ জুলাই ২০২৫, ১৫:২৫

সাধারণত নানা রকম স্নায়ুজনিত জটিলতার সমস্যায় হাত–পায়ের অনুভূতিতে সমস্যা হয়। যেমন জ্বালা করা, ঝিঁঝিঁ করা বা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা।

কেন স্নায়ুতে সমস্যা দেখা দেয়?

সবচেয়ে পরিচিত সমস্যা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তাই ডায়াবেটিসের রোগীদের এ–জাতীয় সমস্যা বেশি।

সারভাইক্যাল/লাম্বার স্পন্ডাইলোসিস: ঘাড় বা কোমরের হাড় ক্ষয়ে গিয়ে স্নায়ু চাপে পড়লে হাত/পায়ে অবশ মনে হতে পারে, ব্যথাও করতে পারে।

কারপাল টানেল সিনড্রোম: হাতের কবজির মধ্যে কারপাল টানেলে থাকা স্নায়ুতে চাপ পড়লে হাত ঝিঁঝিঁ ও ব্যথা করা এবং অবশ মনে হতে পারে। সাধারণত থাইরয়েড, ডায়াবেটিসের রোগীদের এটা বেশি হয়।

সায়াটিকা: কোমর থেকে পায়ের দিকে যে সায়াটিক নার্ভ আছে, সেটাতে চাপ পড়লে পা, ঊরুসহ ব্যথা ও জ্বালা হয়।

ভিটামিন বি১, বি৬, বি১২, ফলিক অ্যাসিডের ঘাটতি স্নায়ুর ক্ষতি করে।

স্নায়ুজনিত সমস্যা ছাড়াও হাত–পায়ে এমন অনুভূতি হতে পারে। যেমন রক্তস্বল্পতা বা রক্ত সঞ্চালনের সমস্যা, রক্তে হিমোগ্লোবিন কম, খনিজ লবণের ঘাটতি, ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। এ ছাড়া এ ধরনের স্নায়ুজনিত সমস্যার পেছনে থাইরয়েডের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার সমস্যা, স্নায়ুর প্রদাহ, স্ট্রোক দায়ী হতে পারে।

প্রয়োজনীয় পরীক্ষা: স্নায়ুর সমস্যা দেখা দিলে রক্তের শর্করা, হিমোগ্লোবিন, ভিটামিনের মাত্রা, ক্রিয়েটিনিন, থাইরয়েড ইত্যাদি টেস্ট করা হয়। নার্ভের অবস্থা বুঝতে নার্ভ কন্ডাকশন টেস্ট করা যেতে পারে।

করণীয়:

ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তের হিমোগ্লোবিন কম থাকলে চিকিৎসা নিতে হবে। ভিটামিনের ঘাটতি থাকলে তা পূরণ করতে হবে।

স্নায়ু চাপে থাকলে ফিজিওথেরাপি ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

স্নায়ু ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করুন (২ দশমিক ৫ থেকে ৩ লিটার দৈনিক)। সবুজ শাকসবজি, ফলমূল, দানাজাতীয় খাবার (ডাল, বাদাম) খেতে হবে। ক্যালসিয়াম ও ভিটামিন বি–সমৃদ্ধ খাবার (ডিম, দুধ, মাছ, লিভার, কলা, বাদাম) গ্রহণ করুন।

হালকা ব্যায়াম ও স্ট্রেচিং উপকারী। প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন। হাত ও পায়ের হালকা স্ট্রেচিং ব্যায়াম করুন, যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা থেকে বিরত থাকুন।

নিউরোলজি চিকিৎসকের পরামর্শের পাশাপাশি নানা ধরনের ফিজিওথেরাপির মাধ্যমে, যেমন আলট্রাসাউন্ড থেরাপি, আইএফটি, সারভাইক্যাল বা লাম্বার ট্রাকশন, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, শর্টওয়েভ ডায়াথার্মি ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে।

হাত-পায়ের স্ট্রেনদেনিং এক্সারসাইজ, ঘাড় বা কোমরের সঠিক পজিশন মেইনটেইন করা, স্নায়ুর মবিলাইজেশন করা গুরুত্বপূর্ণ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ভিটামিন বি কমপ্লেক্স বা নিউরোট্রপিক ভিটামিন সাপ্লিমেন্ট স্নায়ুর ব্যথা কমাতে ব্যবহৃত হতে পারে।

আমার বার্তা/এল/এমই

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

স্কুলপড়ুয়া শিশুদের বয়স হলো শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা