ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

বর্ষাকালে ভ্রমণে যেসব জিনিস সঙ্গে রাখবেন

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৫, ১৫:৫৭

বর্ষায় প্রকৃতির সৌন্দর্য যেন বেড়ে যায়। ভ্রমণ পিপাসুরা এমন সৌন্দর্য থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। তবে বর্ষায় ভ্রমণে বের হলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। বর্ষায় ভ্রমণ উপভোগ্য হলেও ভ্রমণ করা কিছুটা কষ্টসাধ্য। কারণ, বৃষ্টিতে বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি থাকে অসুখ-বিসুখের ভয়। তাই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন—

পর্যাপ্ত কাপড়

ভ্রমণে বের হওয়ার আগে সাবধানে ব্যাগ গুছিয়ে নিন। পর্যাপ্ত কাপড় সঙ্গে নিন। ভেজা কাপড় ত্বকে সংক্রমণ ছড়ায়। তাই পর্যাপ্ত শুকনো কাপড় সঙ্গে রাখুন। যেন কোনো কাপড় ভিজে গেলেও দ্রুত পরিবর্তন করে নিতে পারেন।

ছাতা ও রেইনকোট

বর্ষায় শুধু ভ্রমণই নয়, বাইরে বের হলেও সঙ্গে ছাতা রাখুন। সেইসঙ্গে রাখতে পারেন রেইনকোট। বৃষ্টির সময় বাস বা ট্রেনে দীর্ঘ যাত্রা করলে এই দুই জিনিস বেশি কাজে আসবে। বৃষ্টি থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে চলুন। কারণ, হঠাৎ বৃষ্টিতে ভিজলে ঠাণ্ডা লেগে যাওয়ার ভয় থাকে।

পানির বোতল

বর্ষায় ভ্রমণে গেলে সঙ্গে রাখুন পর্যাপ্ত পানি। এ সময়ও গরমকালের মতো ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকে। একটানা দীর্ঘ ভ্রমণের কারণে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। তাই পর্যাপ্ত পানি ও শুকনো খাবার সঙ্গে রাখুন।

ওয়াটার প্রুফড ব্যাগ

বর্ষাকালে যে ব্যাগ নিয়ে ভ্রমণে যাবেন সেটি যেন ওয়াটার প্রুফড হয়। ব্যাগ কিনতে চাইলে সেটি ওয়াটার প্রুফড কি না, যাচাই করে নিন। এতে বৃষ্টির মধ্যেও ব্যাগ ভিজে যাওয়ার ভয় থাকবে না।

খাবার

ভ্রমণে খুব বেশি ভারী খাবার খাবেন না। এতে হজমে সমস্যা সৃষ্টি হলে বিপাকে পড়বেন। এ সময় ব্যাগের রাখুন শুকনো খাবার। ফলমূল-জুসও রাখতে পারেন। দীর্ঘ জার্নিতে সেসব খাবার কাজে লাগবে। যেখানে বেড়াতে যাবেন, সেখানকার খাবার সম্পর্কে আগেই ধারণা নিয়ে যান। যেসব খাবার আপনি খেতে পারবেন, সেগুলোই খান।

টিস্যু পেপার

বিভিন্ন জিনিস পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য সঙ্গে রাখুন টিস্যু পেপার। সেইসঙ্গে রাখুন সুতির নরম কাপড়। ক্যামেরার লেন্স ও ত্বক পরিষ্কারের কাজে এগুলো ব্যবহার করা যাবে। টয়লেটের ব্যাকটেরিয়া এড়াতে সঙ্গে রাখুন টয়লেট স্প্রে ও টয়লেট টিস্যু।

আমার বার্তা/এল/এমই

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে বয়সটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক নারীর শরীরে ডিম্বাণু উৎপাদনের নির্দিষ্ট

যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে

আমরা যা খাই, সেসব খাবার আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা- দুইদিকেই প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের

দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

দুগ্ধজাত খাবার বিশ্বব্যাপী খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ। আমাদের চায়ের দুধ থেকে শুরু করে পাতে থাকা

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে বাজারে। পাকা আমের স্বাদ তো আলাদাই, তবে কাঁচা আমের জনপ্রিয়তাও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী