ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বদলে ফেলুন দৈনন্দিন আচরণের এই অভ্যাসগুলো

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১৩:২০

মানুষের দৈনন্দিন আচরণে এমন কিছু অভ্যাস থাকে যা নিজের অজান্তেই তাকে বিরক্তিকর করে তোলে অন্যের চোখে। এই অভ্যাসগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকলে শুধু যে সামাজিক গ্রহণযোগ্যতা কমে যায় তা-ই নয়, মানসিক চাপ ও সম্পর্কের অবনতি ঘটতেও সময় লাগে না। আজ আমরা এমন পাঁচটি সাধারণ অথচ ক্ষতিকর অভ্যাস নিয়ে আলোচনা করছি, যেগুলো পরিবর্তন করা জরুরি—আজই!

শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করার অভ্যাস

বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিস মিটিং বা পারিবারিক কোন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শেষ মুহূর্তে না যাওয়া শুধু বিরক্তিকরই নয়, আপনার ওপর বিশ্বাস হারাতে পারে অন্যরা। এতে সামাজিক ও পেশাগত সম্পর্কের অবনতি ঘটে।

সবসময় রেগে যাওয়া বা আক্রমণাত্মক হওয়া

অতিরিক্ত রাগ বা কঠোর ভাষার ব্যবহার সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এমন আচরণে শুধু অন্যরা নয়, আপনি নিজেও মানসিক চাপে ভুগতে পারেন।

ভিন্নমত সহ্য করতে না পারা

সবাই আপনার মতো ভাববে না—এটাই স্বাভাবিক। কিন্তু ভিন্ন মতামতের প্রতি অসহিষ্ণু হওয়া, অপমান করা বা জোর করে নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য।

নিজের প্রতিজ্ঞা ভাঙা

নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি বারবার ভাঙলে আপনি নিজের আত্মবিশ্বাস হারাতে পারেন। যেমন: ধূমপান ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে আবার ধূমপানে ফিরে যাওয়া বা কাজের তালিকা বানিয়েও তা অনুসরণ না করা।

কাজ ফেলে রাখা বা আলসেমি করা

‘পরে করব’ বলে গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখার অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে। এতে শুধু সময় নষ্ট হয় না, বরং দায়িত্বজ্ঞানহীন বলে পরিচিতি তৈরি হয়। বাসার সিঙ্কে থালা জমিয়ে রাখা বা অফিসের গুরুত্বপূর্ণ ইমেইল কালকে পাঠানোর মানসিকতা বদলানো জরুরি।

উল্লেখ্য, এই অভ্যাসগুলো ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলোই আপনার জীবনকে প্রভাবিত করে। সময় থাকতেই সচেতন হোন, বদলে ফেলুন নিজেকে।

আমার বার্তা/এল/এমই

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

যখন গরম চরমে ওঠে, তখন আমরা বেশিরভাগই ঠান্ডা ও সতেজকারক কিছুর দিকে হাত বাড়াই। গ্রীষ্মের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর