ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কম বয়সেই হার্ট অ্যাটাকের পেছনে কী কারণ? না জানলে বিপদ

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০

আগে হার্ট অ্যাটাককে বয়স্কদের রোগ মনে করা হলেও, এখন কম বয়সীরাও এর শিকার হচ্ছেন। হঠাৎ বেড়ে যাওয়া এই প্রবণতা জন্ম দিচ্ছে গুরুতর উদ্বেগের। কিন্তু কেন অল্প বয়সেই হৃদযন্ত্র থেমে যাচ্ছে? এর পেছনের মূল কারণগুলো না জানা থাকলে যে কোনো সময় আপনার জীবনেও নেমে আসতে পারে চরম বিপদ।

বিশেষজ্ঞরা এই রোগ নিয়ে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং এত কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে বলেছেন।

হার্ট অ্যাটাক যে কারণে হয়

কোনো কারণে আমাদের শরীরের শিরা-উপশিরায় রক্ত ​​চলাচল ঠিকমতো না হলে রক্ত ​​জমাট বাঁধার সমস্যা সৃষ্টি হয়। যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক হয়। আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত ​​ঠিকমতো পৌঁছাতে পারে না, তখন শিরায় চাপ পড়ে। এর ফলে তখন হার্ট অ্যাটাক হয়।

ধূমপান ও অ্যালকোহল গ্রহণ

কম বয়সে অনেকেই নিয়মিত ধূমপান করেন। আর এই ভুলটা করেন বলেই শরীরের হাল বিগড়ে যায়। বিশেষত, বিপদে পড়ে হার্ট। এই অঙ্গে প্রদাহ হয়। অঙ্গটির রক্তনালীতে জমে যেতে পারে প্লাক। যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এই ভয়াল রোগ থেকে বাঁচতে চাইলে কোনোভাবেই ধূমপান করা চলবে না।

ফাস্ট ফুড খাওয়া

বিরিয়ানি, পিৎজা, রোল, আর চাউমিনের মতো ফাস্ট ফুড খেতে সুস্বাদু হলেও শরীরের জন্য খুব খারাপ। এই খাবারগুলো খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বেড়ে যায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে। তাই সাবধান হোন। ফাস্ট ফুড খাওয়া বন্ধ করুন। এর বদলে বাড়িতে তৈরি হালকা খাবার খান। এতে আপনি সুস্থ থাকতে পারবেন।

ব্যায়াম না করা

অলস জীবনযাত্রা অনেক রোগের কারণ। এর ফলে ওজন বাড়তে পারে এবং শরীরে প্রদাহ সৃষ্টি হতে পারে। দুর্ভাগ্যবশত, অনেক কম বয়সী মানুষ এই বিপদটা বোঝেন না এবং অলসভাবে জীবন কাটান। এই অলসতার কারণেই তারা হার্ট অ্যাটাকের মতো গুরুতর রোগের ফাঁদে পড়েন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করলে শরীর সুস্থ রাখার কাজে এগিয়ে যেতে পারবেন।

অতিরিক্ত দুশ্চিন্তা

অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে ক্ষতিকারক হরমোনের প্রভাব বাড়ে এবং শরীরে প্রদাহ সৃষ্টি হয়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাই আজ থেকেই দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। মাইন্ডফুলনেস চর্চা করুন এবং ডিপ ব্রিদিং (গভীর শ্বাস-প্রশ্বাস) করুন। এতে আপনার হার্ট ভালো থাকবে এবং বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে।

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু