ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না’

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬

পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরুর পর শক্তিশালী ইংল্যান্ডকেও প্রায় ধসিয়ে দিচ্ছিলেন মারুফারা। জয়ের আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১০৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগ্রেসরা। কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন হেদার নাইট ও চার্লি ডিন। ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন নাইট।

১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি ফাহিমা। ম্যাচ শেষে ফাহিমা বলছিলেন, ‘আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময় তাকে আউট করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।’

ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেজন্য সর্তক করে দিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

ফাহিমা বলেন, ‘দারুণ জয় দিয়ে বিশ্বকাপে আমাদের যাত্রা শুর করি। তাই আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ২০-৩০ রানে কম করেছিলাম। আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি তাহলে কোনো দলই আমাদের সহজভাবে নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল শুধু ভালো ক্রিকেট খেলা না, আমরা ম্যাচ জয়ের জন্য যাব। সেখানে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব এবং নির্দিষ্ট দিনে ভালো খেলার চেষ্টা করব।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার মারুফা আক্তার। ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দারুণ শুরু করেছিলেন মারুফা। ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন এই ডান-হাতি পেসার। কিন্তু ফিল্ডিংয়ের সময় পেশীর টানে মাঠের বাইরে চলে যান মারুফা। পরবর্তীতে আর বোলিং করতে পারেননি তিনি।

মারুফার ইনজুরি নিয়ে ফাহিমা বলেন, ‘ক্র্যাম্প সমস্যায় পড়েছেন মারুফা। সে এখন ভালো আছে। আমি মনে করি তার বোলিং করতে না পারা আমাদের হারের অন্যতম কারণ। সে যদি আরও দুই বা তিন ওভার বল করতো, তাহলে আমাদের জন্যই ভালো হতো। আমরা তাকে মিস করেছি।’ আগামীকাল (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু