ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দশ বছর পর একসঙ্গে বাপ্পী-মাহি

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

সালমান-মৌসুমীর মতো দুজনেই বড় পর্দায় পা রেখেছিলেন এক সিনেমা দিয়ে। তারপর বেশকিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। শাকিব-অপু পরবর্তী ঢাকাই সিনেমার সবচেয়ে হিট জুটি বলা হতো তাদের। বলছি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির কথা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে তাদের যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তারা দর্শকের নজর কাড়েন। এরপর একসঙ্গে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু হিট সিনেমায়।

জুটি হিসেবেও তাদের রসায়ান জমে গিয়েছিল। ঠিক সেই সময়, অজানা কারণে একে অপরের সঙ্গে কাজ বন্ধ করে দেন তারা। এমনকি দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়। সর্বশেষ দুজনকে দেখা গিয়েছিল শাহানেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৬ সালে।

দীর্ঘদিনের এই দূরত্ব ঘুচল সম্প্রতি যুক্তরাষ্ট্রে। চিত্রনায়ক কাজী মারুফের বাসায় ৭ অক্টোবর তার বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি। পুরোনো সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডায় মেতে ওঠেন, স্মৃতিচারণ করেন এবং খুনসুটিতেও দেখা যায় তাদের।

প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। বাপ্পি সেখানে যান গত মাসে। দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়ে ফেসবুক লাইভে বাপ্পি বলেন, ‘আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম।’

মাহিয়া মাহি বলেন, ‘অনেকদিন পর আমাদের দেখা হলো। সেও প্রায় ১০ বছর পর। শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় ছাড়া খুনসুটি লেগেই থাকত। এত বছর পর বাপ্পিকে দেখে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।’

লাইভ চলাকালে একজন জানতে চান, আবার কবে পর্দায় দেখা যাবে এই জুটিকে। উত্তরে বাপ্পি বলেন, ‘যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।’

লাইভে দুজনকেই বেশ আন্তরিক ও স্বচ্ছন্দ দেখা যায়। শেষদিকে বাপ্পী গেয়ে শোনান ‘ভালোবাসার রঙ’ সিনেমার জনপ্রিয় গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’। মাহিও তাতে গলায় গলা মেলান।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু