ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৪

সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। ছোটখাট তর্ক থেকে বড় বড় দ্বন্দ্ব, সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা-অসহিষ্ণুতা।

শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু। প্রত্যেক মানুষ যেন ছুটে চলা একেকটি নগর বিষাদ। তাইতো নগরজীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক। কিংবা নীরবতায় সুতায় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে?

অনেকে বলছেন, ব্যক্তিগত জীবনে যে চাপ, তাতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে অনেক সংগ্রাম করতে হয়। তাই অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয় না।

বোঝাপোড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। যেখানে অপেক্ষার চেয়ে চলে যাওয়াই সহজ, সেখানে ভিন্নমত তো বিষাক্ত বিষের পেয়ালা।

সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক-ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া। এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি।

সমাজ বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এর পেছনের কারণ হচ্ছে যে ‘আমি যা বুঝি, সেটাই সঠিক’। এর বাইরে আর কোনো কথা নেই। এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে সমাজে মানুষ লেখাপড়া করে কম। তারা ভাসাভাসা তথ্যের ওপর নির্ভর করে। আবার অনুমান নির্ভর করে কথা বলেন। সেই সমাজেই মানুষ সবচেয়ে বেশি এই অবস্থানে থাকে। এছাড় আরেকটি হচ্ছে, জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। যেসব এলাকা উষ্ণ, সেখানে সমস্যা বেশি।

কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে। সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনও মানুষ আছে!

আগে রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। একটা শব্দই এখন যুদ্ধের কারণ, একটা পোস্টেই বন্ধুত্ব শেষ। ধীরে ধীরে আমরা হারাচ্ছি ধৈর্য শক্তি। সমাজ বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল এই যুগে মানুষ ব্যস্ততাতায় ডুবে যাচ্ছে, সঙ্গে চূড়ান্ত সত্য মনে করছে নিজের মতকে। ফলে সংঘাত বাড়ছে, কমছে সহনশীলতা।

বিশ্বজুড়ে আজ রোববার (১৬ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এ দিনটি উদ্‌যাপন হচ্ছে সহনশীলতার মূল্যবোধকে ধারণ ও প্রসারিত করার বিশ্বাসে।

আমার বার্তা/এল/এমই

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

রোজেলা  মালভেসি পরিবারের পাটজাতীয় একটি ফসল যার বৈজ্ঞানিক নাম Hibiscus sabdariffa L.। রোজেলা আফ্রিকার পশ্চিমাঞ্চল

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো রান্নাঘরে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ কমানো।

জানেন রাতে আদা চা খেলে কী হয়?

দিনভর কাজ শেষে এক কাপ গরম চা অনেকেরই প্রিয় অভ্যাস। আর সেই চায়ে যদি থাকে

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

বার্ধক্যের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। লক্ষ্য বদলে গেছে, এখন আর শুধু বেশিদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী