ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সম্পর্কে জটিলতা না চাইলে এড়িয়ে চলুন কিছু ভুল

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয়। কিন্তু সম্পর্ক মানেই যে জীবন সবসময় হাসি-খুশিতে ভরপুর থাকবে এমন নয়। সম্পর্কে থাকাকালে নানা কারণে মনোমালিন্য-বিবাদ দেখা দিতে পারে। বলা যায় এসবও সম্পর্কেরই অংশ।

সম্পর্কের এই জটিলতার পেছনে কখনো কখনো থাকে নিজেদেরই কিছু অভ্যাস। না বুঝেই কিছু ভুল সবাই করে ফেলেন, যা জটিলতা বাড়িয়ে দেয়। কিন্তু সেই ভুলগুলো কী? জেনে সতর্ক হয়েছে যান।

১. সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রথমদিকে সারাদিন কথা বললেও একটা সময় পর তা কমে যায়। ব্যস্ততা যত বাড়ে দুজন দুজনের থেকে ততটা দূরে সরতে থাকে। দেখা যায় কোনো সমস্যা দেখা দিলেই একে অপরের কাছে অনুভূতি প্রকাশ করে। যা নিমেষেই সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

২. সঙ্গী হয়ত অভিমানে একটা দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন কিংবা প্রয়োজনীয় কিছু লিখেছেন। আপনি এক বা দুই শব্দে অর্থাৎ খুব সংক্ষেপে ‘ওকে’ বা ‘হুম’ এ ধরনের উত্তর দিলেন। যা সঙ্গীকে ভুল বার্তা দেয়।

৩. কোনো কিছু নিয়ে আলোচনা করতে বসলে সঙ্গীর কথা আগে শুনুন। তিনি কী বলছেন তা না শুনেই নিজের কথা বলতে যান অনেকেই, যা একদমই ঠিক নয়। অপর পাশের মানুষকে মনের কথা প্রকাশের সুযোগ দিন।

৪. অশান্তি সম্পর্কেরই অংশ। কিন্তু অনেকেই যেকোনো বিবাদে পুরোনো প্রসঙ্গ টেনে আনেন। যা অশান্তিকে চরমে নিয়ে যায়।

৫. অনেকেই আছেন যারা মুখ ফুটিয়ে কিছু বলেন না। ভাবেন এমনিতেই সঙ্গী সব বুঝে নেবেন। তবে তার ব্যতিক্রম হলেই ভেঙে পড়েন, সঙ্গীর প্রতি অভিমানের পাহাড় তৈরি হয় মনে। যা একটা সময়ের পর সম্পর্কে দূরত্ব বাড়ায়।

৬. সবসময় সব ঝগড়ায় আপনিই যে জিতবেন তা কিন্তু নয়। বেশিরভাগ মানুষই এটা মানতে পারেন না। তাই সঙ্গীর সঙ্গে ঝগড়া হলেও যেকোনো মূল্যে জেতার চেষ্টা করেন। এই অভ্যাস সম্পর্কের জন্য ক্ষতিকর।

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু