ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

সালাম মাহমুদ:
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ভূমিকা রাখায় এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে, দেশের বাইরে অবস্থান করায় ট্রাবের পুরষ্কার সশরীরে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহণ করতে পারেননি ইলিয়াস হোসাইন। তার পক্ষে ‘সম্মাননার’ ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আল আমিন হোসাইন।

এর আগে তিনি একুশে টেলিভিশনে অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘একুশের চোখ’-এর উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরই ধারবাহিকতায় তিনি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করেন, এবং বিপুল প্রশংসিত হন।

এছাড়া ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪-আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।

অন্যান্য বিভাগে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, সঙ্গীত পরিচালক ইথুন বাবু, সঙ্গীতশিল্পী মৌসুমী, চিত্রনায়ক আব্দুর নূর সজল, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, শিল্পোদ্যোক্তা ড. মো. সাদী-উজ-জামান, ড. আব্দুল্লাহেল বারী, নাছির ইউ মাহমুদ সহ বেশ কয়েকজনকে নতুনধরা গ্রুপ ট্রাব অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

আমার বার্তা/এমই

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস)

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু