ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
২৬ জুন ২০২৫, ১৯:১৯
আপডেট  : ২৬ জুন ২০২৫, ১৯:২৩
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি সংগৃহীত

প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা : সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করত ডেইলি স্টার। প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। কারণ খালেদা জিয়ার নামে তিনি বাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার।

আসিফ নজরুল বলেন, আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হচ্ছে তিনি এত উন্মত্ত মানসিকতার ছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার। অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সেই সংবাদটিই ছাপেনি ডেইলি স্টার।

আইন উপদেষ্টা আরও বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী।

আমি সোহরাব ভাইকে (সোহরাব হাসান) সব সময় বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না? এমন পক্ষপাতী আচরণ করলে মানুষের আস্থা থাকবে না।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু