ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৮:১৩

অমিমাংসিত ইস্যুর জন্য পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আটকে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ।

সোমবার (০৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা-বাণিজ্যের প্রশ্ন আছে। সব মিলিয়ে দ্বি-পক্ষীয় সম্পর্কের সব কিছু টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারব সেটা আপনারা জানতে পারবেন মিটিং যখন শেষ হবে। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই।

তিনি বলেন, আবার ডেলিভারেটলি তাদের সম্পর্ক ভালো রাখব না, এ রকম সিদ্ধান্ত যেটা ছিল (বিগত সরকারের) সেটা থেকে আমরা বের হয়েছি। আমরা অন্যান্য দশটা দেশের সঙ্গে যে রকম সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি।

একাত্তরের জন্য ক্ষমাচাওয়া ও পাওনার হিস্যে আসবে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রতিটি ইস্যু থাকবে। যেটা পঞ্চাশ বছরে পারা যায়নি সেটা যে ঝট করে ছয় মাসে পারব এমন কোনো কথা নেই। আমরা একটা বাস্তবসম্মত উপায়ে আগাবো। একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মনোভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটা আমি ডিসাইড করব না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটাও নিশ্চই ভারত ডিসাইড করবে না।

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ আলোচনায় আসার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আসলে এটা নিয়ে কোনো বডি (জোট) হয়নি। একটা মিটিং হয়েছে ইনফরমাল। কিছুদিন পরও আরেকটা মিটিং হতে পারবে না এমন কোনো কথা নাই। আমরা চাই, আরও ব্রড বেইসড হোক। আরও দুই একটা দেশ আসুক।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আগামী ২৪ আগস্ট বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু