ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

আহতরা শরীরে ও মননে গণঅভ্যুত্থানকে বহন করছেন: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১০:১৮
আপডেট  : ০৫ আগস্ট ২০২৫, ১০:৪০

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা শুধু শরীরেই নয়, মননেও এই অভ্যুত্থানকে বহন করে চলেছেন—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, “তাদের সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করা এখন আমাদের দায়িত্ব।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘বেসিক জার্নালিজম ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “আহতদের পুনর্বাসন প্রথাগত সহানুভূতিমূলক পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করলে তারা সমাজে সম্মান ফিরে পাবে এবং জাতি গঠনে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারবে।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য একেকজন রিজার্ভ ফোর্স। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

আহতদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপদেষ্টা জানান, সরকারের পরিকল্পনায় এক হাজারের অধিক আহত অংশগ্রহণকারীকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তারা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চান। এজন্য তাদের দক্ষতা বাড়ানো জরুরি। তারা সরকারকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু