ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না

আমার বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭
আপডেট  : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, তবে এ নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

ডাকসু নির্বাচন চলছে। ইতোমধ্যে ভোট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কোন পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। আমরা গতকালকেও আলোচনা করেছি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি, খুব ভালো একটা নির্বাচন হবে। সকালে আমি মিডিয়ায় দেখেছি, যতক্ষণ দেখেছি (ভোট) ভালোভাবেই হচ্ছে।’

আজকে ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুলো মডেল কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যারা এখানে (ডাকসু) ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনকে এটার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। কিন্তু এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এ রকম হবে না। কিন্তু এটা ডেফিনেটলি একটা মডেল।’

তিনি বলেন, ‘অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়।’

উপদেষ্টা বলেন, ‘(ডাকসু নির্বাচনে) সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ভোটও দিচ্ছে। সকালবেলা আমার মিডিয়া রিপোর্টগুলো দেখে বেশ ভালো লেগেছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আমরা আজকে সভায় মূলত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু