ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকার যাওয়ার আগে বেশিরভাগ সংস্কার করে যাবে: প্রেস সচিব

আমার বার্তা অনলাইন:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের ৫১টা সুপারিশ বাস্তবায়ন হয়েছে। সামনে আরও কাজ হবে। এই সরকার যাওয়ার আগে বেশির ভাগ সংস্কার করে যাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, সভায় জানানো হয়—বিভিন্ন সংস্কার কমিশনের করা সুপারিশের মধ্যে ৫১টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়ন হচ্ছে।

তিনি বলেন, এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন—৮২টি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আইন সংশোধন করলে বেশির ভাগ সুপারিশ এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে। আইন সংশোধনের কাজ শ্রম মন্ত্রণালয় করছে। শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে নিজ থেকে অনেক সংস্কার কাজ করেছে। কিছু সংস্কার রাজনৈতিক সম্পর্কিত, সেগুলো আমাদের রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে।

স্থানীয় সরকার সংস্কার নিয়ে আজকে অনেক আলাপ হয়েছে উপদেষ্টা পরিষদে বৈঠকে জানিয়ে প্রেস সচিব বলেন, স্থানীয় সরকার কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, তার ওপর প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়েছেন। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো যাতে নিজেদের ফান্ড নিজেরাই জোগাড় করতে পারে সেটার সম্ভাবনা নিয়েও আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সংস্কারের বিষয়ে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’ করার জন্য। পুলিশ যে তদন্ত করে সেটা যাতে স্বাধীনভাবে করা যায়, এখানে রাজনৈতিক বা অন্য কোনও প্রভাব বিস্তার যাতে না হয়। এ জন্য খুব দ্রুত একটা আইন করা হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটা ইন্টারনাল কমপ্লেইন কমিশন তৈরি করার কথা বলা হয়েছে।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু