ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচি-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) জাপানের টোকিওতে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিনিয়র সচিব বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন আইনগত সংস্কার ও অভিবাসন ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতি বিষয়ে ভাইস-মিনিস্টারকে অবহিত করেন।

সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সহযোগিতা স্মারক এবং দুই শতাধিকেরও বেশি পিটুপি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য ২০৪০ সালের মধ্যে জাপানের যে প্রায় ১ কোটি ১০ লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ ‘জাপান সেল’ প্রতিষ্ঠা করেছে এবং জাপানি প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর সহযোগিতায় জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

সিনিয়র সচিব বাংলাদেশে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কর্মসূচির অধীনে পাঁচটি ক্ষেত্রে দক্ষতা পরীক্ষা শুরু করায় জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই পরীক্ষার পরিধি খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন শিল্প, এবং বন শিল্পসহ আরও কিছু ক্ষেত্রে সম্প্রসারিত করার অনুরোধ জানান।

ভাইস-মিনিস্টার সিনিয়র সচিবের অনুরোধের প্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং বলেন, বাংলাদেশে জাপান দূতাবাস ইতোমধ্যে নতুন খাত অন্তর্ভুক্তির বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।

সাক্ষাৎ শেষে সিনিয়র সচিব ভাইস-মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়।

পরে সিনিয়র সচিব জাপানের শীর্ষস্থানীয় জনশক্তি গ্রহণকারী সংস্থা আইএম জাপান অফিস পরিদর্শন করেন এবং সংস্থাটির প্রধান নির্বাহী কানামোরি হিতোশি-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে আইএম জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন যে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে প্রেরিত টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনি এবং এসএসডব্লিউ কর্মীর সংখ্যা অন্তত ৩০০ জনে উন্নীত করা হবে।

উভয় বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু