ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

রুনা খানের অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন — সৌন্দর্য, সাহস আর সাফল্যের অনন্য সম্মিলন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৬

দেশের শিল্প–সংস্কৃতি অঙ্গনে অভিনয়শৈলী ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ওটিটি বিভাগে ব্রেকথ্রু অভিনেত্রী হিসেবে সম্মাননা পান তিনি, ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েবফিল্মে সাহসী ও প্রভাবশালী অভিনয়ের জন্য।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তারকাবহুল জমকালো অনুষ্ঠানে খ্যাতিমান নির্মাতা মতিন রহমান ও নাট্যকার জিনাত হাকিম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের মঞ্চে রুনা খান হাজির হন এক অনবদ্য জামদানি শাড়িতে, যা মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে। শাড়িটির সূক্ষ্ম বুনন, কালোত্তীর্ণ ঐতিহ্য এবং আলো-ছায়ায় ধরা পড়া রঙের গভীরতা তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিলে তৈরি করে এক নান্দনিক উপস্থিতি। অনাড়ম্বর অথচ আত্মবিশ্বাসী সেই উপস্থিতি যেন বলছিল—ঐতিহ্যও হতে পারে শক্তির ভাষা।

রুনা খান শুধু অভিনয়ের জন্যই আলোচনায় আসেননি; তিনি পরিচিত তাঁর সাহসিকতা, স্পষ্টভাষী অবস্থান এবং সত্য উচ্চারণের জন্যও। সামাজিক ও শিল্পসচেতন একজন শিল্পী হিসেবে তাঁর যে দৃঢ়তা ও দায়িত্ববোধ, তা এই পুরস্কার প্রাপ্তির মুহূর্তেও বিশেষভাবে অনুভূত হয়েছে। তাই এই সম্মাননা শুধু একজন অভিনেত্রীর সাফল্যের স্বীকৃতি নয়, বরং সাহসী ও সংবেদনশীল শিল্পীসত্তার প্রশংসাও বটে।

অনুষ্ঠানের ভাবনা ও বাস্তবায়নে ছিলেন স্বপ্নীল সজীব। এবারের আসরের বিজয়ী নির্ধারণে জুরি বোর্ডে যুক্ত ছিলেন সংস্কৃতি জগতের পাঁচ গুণী ব্যক্তিত্ব—রোজিনা, খুরশিদ আলম, জিনাত হাকিম, ইভান শাহরিয়ার সোহাগ এবং আল মাসিদ রণ।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু