ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

নতুন বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৯:১০
আপডেট  : ০৭ নভেম্বর ২০২৫, ১৯:১৪

আসছে নতুন বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

চলতি ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৭ দিন। এর মধ্যে ১৩ দিন ছিল সাধারণ ছুটি, বাকি ১৫ দিনের ছুটি ছিল নির্বাহী আদেশে। এর মধ্যে ৯ দিন পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

মূলত ২০২৬ সালে ছুটি বাড়ছে একদিন। ২০২৬ সালের ৫ আগস্ট এই ছুটিটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিন ‘সাধারণ ছুটি’।

চলতি বছরের ২ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি যেটা উইক ডে তে পড়েছে, সেটা হবে ১৯ দিন।

প্রতি বছরই শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, মে দিবস উপলক্ষে পহেলা মে, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সাধারণ ছুটি থাকে। এর সঙ্গে চলতি বছর থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সাধারণ ছুটি চালু হয়েছে, যা চলতি বছরের ক্যালেন্ডারে যুক্ত ছিল না। ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং এদিন সাধারণ ছুটি থাকবে।

আমার বার্তা/এল/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু