ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ভোটদানে নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ তৈরি

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৮
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৫০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইন হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এরইমধ্যে ভোটদানে নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ তৈরি করেছে সংস্থাটি, যা উদ্বোধন করা হবে আগামী ১৮ নভেম্বর।

উদ্বোধন পরবর্তী চার সপ্তাহ চলবে নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ স্বাক্ষরিত ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইন হেফাজতে থাকা ভোটারদের ভোটদান সংক্রান্ত আইন, বিধি ও আনুষঙ্গিক পরিপত্র এমনভাবে প্রণয়ন করা হবে, যেন আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পূর্ণভাবে আইনি জটিলতামুক্ত থাকে।

কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে ও বিদেশে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রচারণা চালাতে হবে। ১৬ নভেম্বরের মধ্যে অ্যাপটির যাচাই-বাছাই ও টেস্ট সম্পন্ন করে স্থিতিশীল সংস্করণ (স্টেবল রিলিজ) প্রকাশ করা হবে। এছাড়া, ১৬ নভেম্বর থেকে নির্বাচন কমিশনে নিবন্ধন কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হবে। নিরাপত্তাসহ পোস্টাল ব্যালটের পার্সোনালাইজেশন কার্যক্রম শুরু হবে ২৩ নভেম্বর থেকে। বিদেশে পোস্টাল ব্যালট প্রেরণ করা হবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিদেশ থেকে পোস্টাল ব্যালট বাংলাদেশে ফেরত আসা শুরু হতে পারে আনুমানিক আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।

এছাড়া কার্যবিবরণীতে বলা হয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য তফসিল ঘোষণার আগে প্রস্তুতকৃত প্যানেলের কর্মকর্তা বা কর্মচারীরা নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পোলিং পারসোনালদের ডেটাবেইস প্রস্তুত করে ওসিভি-এসডিআই প্রকল্পে জমা দিতে হবে।

আরও বলা হয়েছে, নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৫০ লাখ ধরে নির্বাচনী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। এ কাজে আনুমানিক ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। ওসিভি-এসডিআই প্রকল্পে এ বাজেটের সংস্থান না থাকায় নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২ প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে। প্রাথমিক পর্যায়ে ১০ লাখ প্রবাসী এবং অভ্যন্তরীণ ভোটার বিবেচনায় কার্যক্রম শুরু করা হবে। নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দেখে পরবর্তী ধাপের ভোটার সংখ্যা নির্ধারণ করে প্রক্রিয়া শেষ করা হবে। পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানের জন্য রিটার্নিং কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী ১৪০টি কিউআর কোড রিডার কেনা করা হবে।

আমার বার্তা/এল/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু