ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়ার চিফ অব মিশন নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে গমনের জন্য নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রদূত আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে রাষ্ট্রদূত লিবিয়ার সোনাগাজীসহ পূর্বাঞ্চল থেকে আইওএম-এর মাধ্যমে স্বেচ্ছায় দেশে গমনের জন্য নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া সরকার ও আইওএম-এর সহযোগিতায় এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে সফলভাবে প্রত্যাবাসন করা হয়েছে। তবে, বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা অনেক বাংলাদেশি অভিবাসী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং নিয়মিতভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন। এ পরিপ্রেক্ষিতে তিনি তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত, লিবিয়া থেকে বিপদগ্রস্ত এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে আইওএম-এর অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতকরণ, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সার্বিক লজিস্টিক সহায়তা প্রদানে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে আইওএম-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আইওএম-এর চিফ অব মিশন বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

তিনি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আইওএম-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ উপলক্ষে আইওএম-এর চিফ অব মিশন তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু