ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পুলিশ কমিশন অধ্যাদেশে সংস্কার নয়, পুরোনো ব্যবস্থার পুনর্বাসন: টিআইবি

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১৩:২২

স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের যে দীর্ঘদিনের দাবি এবং জুলাই সনদের যে মৌলিক আকাঙ্ক্ষা, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ তা সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির মতে, এই অধ্যাদেশ পুলিশ সংস্কারের নামে এমন একটি কাঠামো তৈরি করেছে, যা কার্যত অবসরপ্রাপ্ত পুলিশ ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করবে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, অধ্যাদেশে পুলিশ কমিশনকে কেবল একটি ‘সংবিধিবদ্ধ সংস্থা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে; কোথাও ‘স্বাধীন’ বা ‘নিরপেক্ষ’ শব্দ ব্যবহৃত হয়নি। তার মতে, এটি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয়, বরং সচেতনভাবে স্বাধীন পুলিশ কমিশনের ধারণা থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত। একই সঙ্গে কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যপ্রণালি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় ঐকমত্য কমিশনে পুলিশ সংস্কার বিষয়ে গৃহীত একমাত্র ঐকমত্যের সুপারিশের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এই অধ্যাদেশের অধীনে যদি পুলিশ কমিশন গঠিত হয়, তবে সেটি স্বাধীন নজরদারি সংস্থা না হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ ও প্রশাসনিক আমলাদের নিয়ন্ত্রিত একটি সরকারি কমিশনে পরিণত হবে। ফলে পুলিশের ওপর বেসামরিক তত্ত্বাবধান, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার বাহিনী গঠন এবং নাগরিক অধিকার সুরক্ষার যে মৌলিক লক্ষ্য—তা শুরুতেই ব্যর্থ হয়ে যাবে।

তিনি আরও বলেন, অধ্যাদেশে কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (গ্রেড-১) এবং একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে (গ্রেড-১) অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। শুধু তাই নয়, সাবেক পুলিশ কর্মকর্তাকে কমিশনের ‘সদস্য সচিব’ হিসেবে কর্তৃত্বপূর্ণ অবস্থান দেওয়া হয়েছে। টিআইবির মতে, বাংলাদেশে তো নয়ই, আন্তর্জাতিক অভিজ্ঞতাতেও এটি একটি অস্বাভাবিক ও বিপজ্জনক দৃষ্টান্ত, যা কমিশনের চেয়ারপার্সন ও অন্যান্য কমিশনারদের কার্যকর ক্ষমতা ও মর্যাদাকে খর্ব করবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা তার অবসর গ্রহণের আগের পদমর্যাদার সমপর্যায়ের করে রাখা এবং কমিশনারদের পদমর্যাদা নির্ধারণের ক্ষমতা সরকারকে দেওয়ার মাধ্যমে কমিশনের ওপর নির্বাহী নিয়ন্ত্রণ আরও শক্ত করা হয়েছে। এতে স্বার্থের সংঘাতের ঝুঁকি তৈরি হবে এবং কমিশনের নিরপেক্ষতা কার্যত অর্থহীন হয়ে পড়বে।

পুলিশ কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের বাছাই কমিটির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, এই কমিটির গঠন ও কর্মপদ্ধতি পুরোপুরি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এর ফলে কমিশন গঠনের শুরু থেকেই ক্ষমতাসীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত হচ্ছে এবং স্বাধীনতার কোনো বাস্তব সুযোগ থাকছে না।

অধ্যাদেশে সরকারকে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মচারীকে কমিশনে প্রেষণে নিয়োগের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা নিয়েও তীব্র আপত্তি জানায় টিআইবি। প্রথম তিন বছরে এই নিয়োগের ক্ষেত্রে কোনো সংখ্যাগত সীমা না থাকায় সরকার ইচ্ছামতো সংখ্যক কর্মকর্তাকে কমিশনে যুক্ত করতে পারবে। পরবর্তী সময়ে ৩০ শতাংশ সীমা নির্ধারণ করা হলেও টিআইবি মনে করে, এই হারও সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অস্বাভাবিকভাবে বেশি।

ড. ইফতেখারুজ্জামানের ভাষায়, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ কোনোভাবেই সংস্কারমুখী নয়; বরং এটি পুরোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পুনর্বাসন। জুলাই সনদের আলোকে যে স্বাধীন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব পুলিশ ব্যবস্থার প্রত্যাশা তৈরি হয়েছিল, এই অধ্যাদেশ তা চূড়ান্তভাবে নস্যাৎ করেছে— এটাই টিআইবির অবস্থান।

আমার বার্তা/জেএইচ

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয়

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

মূল সড়কে যেন ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে সে জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী