ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৫:২৫

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

জাতীয় সংসদে গত ১২ মার্চ রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনের শুরুর দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

আমার বার্তা/এমই

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও স্যানিটেশন

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও

রাশিয়ার রাষ্ট্রদূতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথে সাক্ষাৎ করেন। আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে

রাশিয়ার রাষ্ট্রদূতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

সাড়ে ৪১ লাখ আয়কর রিটার্ন দাখিল, সময় বাড়াতে ৫০০০ আবেদন

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ম্যানেজার বরখাস্ত

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না

ভাড়া-যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়ান ইলেভেনের ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে: সড়কমন্ত্রী