ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

বিএনপিকে প্রশ্ন আলোকচিত্রী শহিদুল আলমের
আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৬:৩৮

জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনে বিএনপির টালবাহানার তীব্র সমালোচনা করেছেন আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী ড. শহিদুল আলম। তিনি প্রশ্ন তুলেছেন, জনগণ যে রায়ের ভিত্তিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই রায় যদি তারা গ্রহণ করতে পারে, তবে অন্য রায় (গণভোট) গ্রহণ করা কেন এখন কঠিন হয়ে পড়ছে?

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি অরাজনৈতিক নাগরিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ড. শহিদুল আলম বলেন, ‘জনগণ যে ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে। এখন আপনারা (বিএনপি) গদিতে আছেন। সেটাও কিন্তু জনগণের রায়। আপনারা যদি সেই রায়টা গ্রহণ করতে পারেন, তাহলে অন্য রায়টা গ্রহণ করা হঠাৎ এত কঠিন হয়ে গেল কেন?’

সরকারে থাকা বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বেশি জানা দরকার কেন আপনারা আজকে গদিতে আছেন? কেন স্বৈরাচার চলে গেছে? কেন জনগণ সত্যিকার অর্থে ভিন্ন বাংলাদেশ দেখার সুযোগ পাচ্ছে? সেটা মনে রাখতে হবে।’ সংবিধানের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে অনেক কিছু আছে, কিন্তু গণঅভ্যুত্থান, বিপ্লব বা প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার কথা লেখা নেই। অথচ জনগণ সেগুলোকে আলিঙ্গন করেছে।

শহিদুল আলম বলেন, ‘জনগণ সবকিছুর ঊর্ধ্বে। যদি সত্যিকার অর্থেই বিশ্বাস করেন জনগণ সংবিধানের উপরে, তাহলে জনগণের রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’ তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার এতদিন টিকে ছিল কারণ তারা জনগণের রায়কে উপেক্ষা করেছিল। বিএনপিকে সেই পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন ই-কার না আ-কার, উ-কার না ঊ-কার– সেটা নিয়ে তর্ক করার সময় নয়। এখন জনগণের সঙ্গে আপনারা আছেন, এটা প্রমাণ করার সময়।’

একই কর্মসূচিতে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলেও ঈদের আগের সংসদ অধিবেশনে এ বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দেখা যায়নি। তিনি প্রশ্ন তোলেন, আইনি মারপ্যাঁচে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।

আজই (রোববার) জাতীয় সংসদের অধিবেশন বসছে। এই অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টালবাহানা করে, তবে তারা আবারও রাজপথে আন্দোলনে নামবেন।

মানববন্ধনে শতাধিক জুলাইযোদ্ধা, লেখক, অ্যাক্টিভিস্ট ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ অধিবেশন ও নিরাপত্তার কারণে পুলিশের অনুরোধে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে, দুপুর ১টায় কর্মসূচি শেষ করা হয়।

আমার বার্তা/এমই

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয়

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা।

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে

রাশিয়ার রাষ্ট্রদূতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

সাড়ে ৪১ লাখ আয়কর রিটার্ন দাখিল, সময় বাড়াতে ৫০০০ আবেদন