ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৭:৩৫
গতকাল নেপালের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র শাহ। ছবি সংগৃহীত

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত।

শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ

নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বালেন শাহর সরকার। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে।

সরকারের আনুষ্ঠানিক দস্তাবেজে বলা হয়েছে, প্রশাসনকে অরাজনৈতিক করতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে।

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন

শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় ও নাম পরিবর্তন

নেপালি পরিচয় ও জাতীয়তাবাদ উৎসাহিত করতে বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ‘অক্সফোর্ড’, ‘পেন্টাগন’ বা ‘সেন্ট জেভিয়ার্স’-এর মতো বিদেশি নামধারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই বছরের শেষ নাগাদ নেপালি নাম দিতে বলা হয়েছে।

ভর্তিতে শিথিলতা ও পেনশন বিকেন্দ্রীকরণ

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে স্নাতক (অনার্স) পর্যায়ে ভর্তির জন্য এখন থেকে নাগরিকত্ব সনদের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের পেনশন এবং রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতিকে আগামী অর্থবছর থেকে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের দাবি, এই সংস্কারগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক, শিক্ষার্থী-বান্ধব এবং গবেষণাধর্মী করে তোলা। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর প্রতিফলিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

আমার বার্তা/এমই

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চলতি সপ্তাহে কয়েকটি দাবি তুলে ধরেন ইরানের একজন

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ প্রশমিত করার লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের

জ্বালানি সংকট ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ

ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি-তুরস্ক ও মিসর

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী