ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

খেলাকে জিম্মি না করার অনুরোধ বিসিবি পরিচালকের

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১১:৪৫

জাতীয় দলের বাইরেও রয়েছে একাধিক ক্রিকেটার, যাদের আয়ের বড় একটি উৎস ডিপিএল, বিপিএল। যারা বিপিএলে সুযোগ পান না, তারা ডিপিএলের অপেক্ষায় থাকেন। তাদের জন্য শঙ্কার কথা– এবারের মৌসুমে ডিপিএল মাঠে না গড়ানোর সম্ভাবনা বেশি।

সবশেষ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন ঢাকার অধিকাংশ ক্লাবগুলো। যে কারণে ডিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে বর্তমান বোর্ডের অধীনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অটল ক্লাবের কর্তারা। তবে বিকল্প টুর্নামেন্টে কাজ চালানোর চেষ্টা করেছেন বিসিবি কর্তারা।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলাকে জিম্মি না করার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যে যাই হোক, যেই বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সাথে অন্য কিছুকে জড়াবেন না।’

মিঠু আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস। আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। সুতরাং প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।’

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচ যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমনই হয়েছে। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক— প্রথমার্ধে

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ–ভারত ম্যাচ যেন জমে ক্ষীর। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক— প্রথমার্ধে এমন কিছু নেই

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইশতেহারে ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিয়েছিল। দেড় মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

খেলাকে জিম্মি না করার অনুরোধ বিসিবি পরিচালকের

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

খাবারের অভাবেই ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

আপন রূপে ফিরছে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তেহরানে একাধিক বিকট বিস্ফোরণ, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

তিন শব্দে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরলেন মাহমুদ মাদানী

বাতাসে ছড়ানো থাকে যক্ষ্মার জীবাণু! রপ্ত করুন এই ৫ অভ্যাস

সাতসকালে দিনাজপুরের সড়কে ঝরে গেল দুই প্রাণ

শাহজালালে বিমানের শৌচাগার থেকে ১৮ কেজি স্বর্ণ জব্দ