ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১০:৪৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে নতুন কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো গঠন করা হয়েছিল।

এখন প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় সেই কাঠামোটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করছে। সরকার চায় গণমাধ্যম তার আপন শক্তিতে কাজ করুক এবং প্রাতিষ্ঠানিকভাবে এর স্বাধীনতা নিশ্চিত হোক।

জহির উদ্দিন স্বপন জানান, তাঁরা কেবল আইনি প্রক্রিয়ায় নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চান। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা বিকাশের বিকল্প নেই।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন মন্ত্রী। প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবসের এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। সরকার ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র‍্যালিটি অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে।

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের আজ রোববার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথমবারের মতো হাজার কোটি টাকা মুনাফার ঘরে পূবালী ব্যাংক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১ জন

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস

২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী