ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুনিরুল তারেক:
০২ মে ২০২৬, ১৫:১২

# বিচার দাবিতে ভুক্তভোগী নারীর আকুতি

# বরখাস্ত কারারক্ষীকে পাঠিয়ে ঘুষের প্রস্তাব

# ডিআইজি কর্তৃক ঘুষ গ্রহণের আরো তথ্য ফাঁস

বাংলাদেশ কারাগারের ময়মনসিংহ বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে প্রথম পর্বের সংবাদ প্রকাশের পর বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। ওই সংবাদে উল্লেখ ছিল তার দুর্নীতি ও অনৈতিক কাজের তথ্য। তবে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এবার সামনে এসেছে বিশ্বস্ত সহযোগীর দ্বারা নিজ কর্মসংস্থা কারাগারের বিরুদ্ধে কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ভয়ঙ্কর খবর। এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আসছে পরবর্তী পর্বে। আজ দ্বিতীয় পর্বে থাকছে—দুর্নীতি ও অনৈতিকতা প্রসঙ্গে সংবাদ প্রকাশের পর লোক পাঠিয়ে সাংবাদিক ‘ম্যানেজ’ করার চেষ্টা এবং পূর্বের সংবাদ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের দেওয়া নতুন কিছু তথ্য। এমনকি, বিভিন্ন অজুহাতে অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়ের তথ্য দিয়েছেন একাধিক ভুক্তভোগী।

​বরখাস্ত কারারক্ষীকে পাঠিয়ে সাংবাদিক ম্যানেজের চেষ্টা:

দৈনিক আমার বার্তার অনলাইন ভার্সনে ৩০ মার্চ এবং প্রিন্ট পত্রিকায় ৭ এপ্রিল তারিখে ময়মনসিংহের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলামের দুর্নীতি ও অনৈতিকতা নিয়ে সংবাদ প্রকাশ হয়। ১ এপ্রিল প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তায় জনৈক ব্যক্তি লেখেন, "ভাইজান আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ডিআইজি প্রিজন্স তৌহিদ স্যার পাঠাইছিল।" প্রতিবেদক তাকে পত্রিকা অফিসের ঠিকানা পাঠিয়ে সাক্ষাতের সময় দেন। ২ এপ্রিল দুপুরে ওই ব্যক্তি 'আমার বার্তা' অফিসে এসে প্রতিবেদকের কাছে পরিচয় দেন যে, তার নাম হামিদুর রহমান; কারারক্ষী হিসেবে কারাগারে কর্মরত আছেন। ডিআইজি তৌহিদুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন পদে থাকাকালে তার সঙ্গে ১২ বছর কাজ করেছেন। এ সময় ডিআইজির পক্ষে সাফাই গেয়ে হামিদুর বলেন, "তৌহিদুল ইসলামের ক্ষমতার হাত অনেক লম্বা। তিনি ক্ষেপে গেলে আইজি স্যারকেও সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ডিবির হারুন স্যার তার ব্যাচমেট এবং কাছের বন্ধু।"

​ডিআইজি তৌহিদুল ইসলামকে সন্তানের পিতা দাবি করা নারীর পরিবার প্রসঙ্গে বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরেন হামিদুর। একপর্যায়ে তিনি বলেন, "আমরা ভাই-ভাই কথা বলছি। এসব নিউজ করে কোনো লাভ নেই। স্যার পাঠিয়েছে, আপনাদের যদি কোনো চাওয়া-পাওয়া থাকে সেটা ব্যবস্থা করে দেবেন।" এভাবেই প্রতিবেদককে অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার প্রস্তাব দেন হামিদুর। ওই কারারক্ষী ঠিক কী কী অপরাধের কারণে বর্তমানে বরখাস্ত আছেন এবং তার কারাগারবিরোধী কাণ্ডের সঙ্গে ডিআইজি তৌহিদুল ইসলাম কীভাবে সম্পৃক্ত, এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য আসছে আগামী পর্বে।

​ভুক্তভোগীদের যোগাযোগ:

প্রথম পর্বের সংবাদে ডিআইজি তৌহিদুল ইসলামের নারী সংক্রান্ত অনৈতিকতার তথ্য উঠে আসার পর প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন মুন্নি আহমেদ নামের এক নারী, যিনি নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। তিনি প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎ করে জানান, এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিআইজি তৌহিদুল অন্তরাল থেকে তাকে নানাভাবে হেনস্তা করেছেন। তার একটি ব্যবসায়িক বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে চাকরিচ্যুত করেছেন বলেও দাবি করেন মুন্নি।

​যে তরুণীর সঙ্গে ডিআইজি তৌহিদুলের অনৈতিক সম্পর্কের অভিযোগ উত্থাপিত হয়েছে, ওই তরুণীর মা-ও প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। ওই নারী বলেন, একটি মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন বছরখানেক। তখন তৌহিদুল ইসলামের সঙ্গে তার সখ্যতা হয়। কারাগারে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন ওই নারীর কিশোরী মেয়ে। সেখান থেকেই ডিআইজির ‘টার্গেটে’ পড়ে যায় মেয়েটি। এরপর তিনি কারামুক্ত হওয়ার পরেও অস্থায়ীভাবে বিভিন্ন কাজের সুবাদে কারাগারে যাতায়াত করতেন। সখ্যতার জায়গা থেকে একসময় তার কিশোরী মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তৌহিদুল। ওই নারী দাবি করেন, তৌহিদুল ইসলাম জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার মেয়ের সঙ্গে অবাধ মেলামেশায় লিপ্ত হন। সেই সূত্রে প্রায় প্রতি মাসেই তাদের বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা দিতেন। তবে ২০২০ সালে কিশোরী মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই দূরত্ব বাড়িয়ে দেন ডিআইজি।

​ওই নারীর বক্তব্য হচ্ছে, "ডিআইজির সন্তান আমার মেয়ে পৃথিবীতে নিয়ে আসার পরও প্রায় ৪ বছর বাচ্চার দুধ কেনা থেকে শুরু করে সকল খরচ বাবদ তৌহিদুল ইসলাম নিয়মিত টাকা দিতেন। তবে দুই-আড়াই বছর যাবত তিনি আর খোঁজ নেন না।"

​ওই নারী জানান, নিরুপায় হয়ে নাতির পিতৃপরিচয় ও ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এর একটি সুষ্ঠু সুরাহা করতে আইজি (প্রিজন) সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সবকিছু অবহিত করেছেন। আইজি সাহেব সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগের নমুনা দেখতে পাচ্ছেন না।

​সার্বিক বিষয়ে ডিআইজি তৌহিদুল ইসলামের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তার অসহযোগিতার কারণে যোগাযোগ সফল হয়নি।

আমার বার্তা/এমই

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলে গনবদলীর ঘটনা ঘটেছে। ১৩ মে প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক জিএম

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই রাজধানীতে অবাধে চলাফেরা আবিদুল দম্পতির

বর্তমান ঠিকানা  বাড়ি  নাম্বার -৭ ফ্লাট নং ১০/ বি রোড ১৩ গুলশান -২  স্থায়ী ঠিকানা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

রাজধানীর নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় রাজউকের পদক্ষেপ অবৈধ দখলদারদের আল্টিমেটামকে তোয়াক্কা না করার প্রত্যয়  উচ্ছেদ অভিযানে অনড়

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের( বিপিসি) বিধি  মোতাবেক যমুনা অয়েলের কোন কর্মকর্তা, কর্মচারীর একই স্থানে তিন বছরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত