ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১১:২৯

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী নির্বাচনে বিগত সময়ে হওয়া অনিয়ম যাচাই-বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

বিগত সময়ে সঠিক ভাতাভোগীর কাছে ভাতা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে এরইমধ্যে আমাদের কমিটি গঠিত হয়েছে। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে প্রক্সিমিন টেস্টের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি। যাদের চাহিদা আছে, যারা যারা পাওয়ার যোগ্য, দল-মত সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সে যোগ্য মানুষের কাছে তাদের বেনিফিটটা পৌঁছায় সেটা নিশ্চিত করার জন্য এরইমধ্যে কমিটি গঠিত হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। টানেলের এপার এবং ওপারের যদি সমন্বয়টা ভালোমতো হয় তাহলে অবশ্যই এটা কার্যকর হবে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয় এ দুটো মন্ত্রণালয় মিলে বাংলাদেশের ৮২ শতাংশ জনসংখ্যা নিয়ে কাজ করে। এই মন্ত্রণালয় দুটোরই কাজের পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু আওয়াজ অনেক কম। তো আমাদের বেসিক্যালি যেটা আমরা আজকে চেয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় যারা আছেন বিভাগীয় কমিশনার যারা আছেন, তাদের কাছে যে ব্রিজিংটা আছে, মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য তারা কিন্তু কানেক্টিভিটিটা করে থাকেন। টানেলের এপারে আমরা আছি টানেলের ওপারে উনারা আছেন।

ফারজানা শারমীন বলেন, চলমান প্রকল্প যেগুলো আমাদের আছে সেটার এপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশন সঙ্গে ভবিষ্যৎ প্রকল্পগুলোকে আমরা কীভাবে অনেক বেশি স্ট্রেনদেন করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সেখানে যেকোনো ধরনের করাপশনটাকে যদি তারা আমাদের কাছে তুলে না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা সেটা বিষয়ে সতর্ক হতে পারবো না।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে তারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করেন সে বিষয়ে তাদের বলা হয়েছে। আশা করছি যে এই সম্মেলনগুলো যেই উদ্দেশ্য নিয়ে করা সেটাও সার্থক হবে। তারা আমাদেরকে সহযোগিতা করবে।

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৪ জন এবং

গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না: মীর শাহে আলম

আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি: প্রতিমন্ত্রী

গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না: মীর শাহে আলম

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে টানা ৫ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে: সাইমন হারমার

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস