ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১১:২৪

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। গেল সপ্তাহে জানা গেছে ১ টিকিটের দাম উঠেছে ২৪ কোটি টাকা! তবু ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো মঙ্গলবার এই দামের পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকায় যে আইনে টিকিট চড়া দামে বিক্রি করা যায়, সেই সুযোগ কাজে লাগানো ফিফার জন্য জরুরি ছিল।

বেভার্লি হিলসে মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘কেউ যদি ফাইনালের টিকিট ২০ লাখ ডলারে রিসেল মার্কেটে দেয়, তার মানে এই নয় যে টিকিটের দাম ২০ লাখ ডলার।’

তিনি আরও বলেন, ‘আর এর মানে এটাও নয় যে কেউ সেই দামে কিনবে। কেউ যদি ফাইনালের টিকিট ২০ লাখ ডলারে কেনে, আমি নিজে তার কাছে হট ডগ আর কোক নিয়ে যাব, যাতে সে ভালো অভিজ্ঞতা পায়।’

ফ্যান সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই দামকে ‘অতিরিক্ত’ ও ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। চলতি বছরের মার্চেই ইউরোপিয়ান কমিশনে ফিফার বিরুদ্ধে মামলা করেছে সংগঠনটি।

এদিকে ফিফার নিজস্ব রিসেল ওয়েবসাইট ফিফা মার্কেটপ্লেসে গত সপ্তাহে ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালের চারটি টিকিট প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রির জন্য তোলা হয়, যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা।

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল দাম ছিল প্রায় ১,৬০০ ডলার। আর ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল দাম প্রায় ১১,০০০ ডলার। এই পার্থক্য নিয়েই ভক্তদের ক্ষোভ।

তবে ইনফান্তিনো দামের যৌক্তিকতা নিয়ে নিঃসন্দেহ ছিলেন। তিনি বলেন, ‘আমাদের বাজার দেখতে হবে। আমরা এমন একটি বাজারে আছি যেখানে বিনোদন শিল্প সবচেয়ে উন্নত। তাই বাজারের দামই ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। তাই যদি আমরা কম দামে টিকিট দিই, সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে। আসলে এখনই অনেকে বলছেন আমাদের দাম বেশি, অথচ সেই টিকিট রিসেল মার্কেটে আমাদের দামের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে।’

ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপের জন্য ৫০ কোটিরও বেশি টিকিটের আবেদন এসেছে। অথচ ২০১৮ ও ২০২২, দুটি বিশ্বকাপ মিলে আবেদন এসেছিল ৫ কোটিরও কম।

গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে বলেও জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কমে যাওয়া যায় না। আর এটা তো বিশ্বকাপ।’

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্কের কোনিয়া থেকে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। কয়েক ঘণ্টা

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ গেল মাসে ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের

প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিতে ৭ বছর ধরে কাজ করেছি: নান্নু

ঘরোয়া ক্রিকেটের নানা সংকট ও ত্রুটির কথা বিভিন্ন সময়ে শোনা যায়। সেসব কাটিয়ে উঠতে চেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী