ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১০:৩৩

দেশের অনলাইন সোশ্যাল ট্র্যাফিকের ৬০ থেকে ৭০ শতাংশই বট বা কৃত্রিম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আজ বুধবার রাজধানীর গুলশানে দৃক, নাগরিক কোয়ালিশন ও ইউনেস্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাং‘লাদেশে সাইবার নিরাপত্তা আইন, মতপ্রকাশের স্বাধীনতা ও প্ল্যাটফর্ম গভর্ন্যান্স’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, উন্মুক্ত ও ব্যক্তিগত, দুই ধরনের তথ্য সুরক্ষায় বাংলাদেশের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

তিনি সামগ্রিক ব্যবস্থার গুরুতর দুর্বলতার কথা তুলে ধরে বলেন, সরকারি ও বেসরকারি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিস্টেম অ্যাডমিনরা এখনো ইউজারনেম হিসেবে ‘অ্যাডমিন’ ও পাসওয়ার্ড হিসেবে ‘১২৩’ ব্যবহার করেন। বর্তমান বিশ্বে ধরনের দুর্বল নিরাপত্তা বড় ধরনের অবহেলা এবং এটাকে অপরাধের মতোই ধরা উচিত।

আইনি কাঠামো প্রসঙ্গে রেহান আসিফ বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে সরকার এখন ফৌজদারি মামলার পরিবর্তে ক্ষতিপূরণ বা দেওয়ানি দায়বদ্ধতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, বিভিন্ন সরকারি সংস্থা যেমন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কনটেন্ট অপসারণের অনুরোধ পায় বিটিআরসি।

‘গত বছর বিটিআরসি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় ২৭ হাজার পোস্ট বা লিংক অপসারণের অনুরোধ পায়। এর মধ্যে ৬৩ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ হাজার অপসারণ করা হয়েছে,’ বলেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আত্মহত্যা ও শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্ট অপসারণের হার যথাক্রমে ১০০ ও ৯৮ শতাংশ হলেও ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও গুজবসংক্রান্ত কনটেন্ট অপসারণের হার ছিল মাত্র ৫৬ শতাংশ।’

বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ঠিকভাবে সমন্বয় না থাকাটা দেশের ডিজিটাল নিরাপত্তা উন্নয়নের বড় বাধা।

তিনি আরও সতর্ক করেন যে, ডিপফেক ভিডিওর কারণে মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে, ফলে মানুষ আসল ও সত্য ভিডিও দেখলেও এখন সহজে বিশ্বাস করতে পারছে না।

তিনি আরও বলেন, কোনো ধরনের নিয়ন্ত্রণ না রাখা কোনো সমাধান নয়। কারণ এতে সাম্প্রদায়িক সহিংসতা, প্রতারণা এবং নারী নির্যাতনের মতো সমস্যার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনেস্কোর সঙ্গে কাজ করা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. জান বারাতা, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, নাগরিক কোয়ালিশনের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, মানবাধিকার, শাসন, সুরক্ষা ও লিঙ্গ সমতা বিষয়ক বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক পাওলা কাস্ত্রো নাইডারস্টাম, ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক অশোক বড়ুয়া, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও ব্লাস্টের প্রতিনিধিরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয়

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

কোরবানি উপলক্ষ্যে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। অর্থাৎ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার