ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার: পরিবেশমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৩:২৩

দেশের বন ও পরিবেশ রক্ষায় সরকারের কার্যক্রমগুলো যেন যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। তিনি জানান, পরিবেশগত উদ্যোগগুলো সফল করতে ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যে সব উদ্যোগ গ্রহণ করি, তা সক্রিয়ভাবে পরিচালনা করাসহ সবকিছুর সঙ্গে জড়িত জেলা প্রশাসকরা। গাছ লাগানো, পরিবেশ দূষণ রোধ করাসহ সব ধরনের কার্যক্রম জেলা প্রশাসকের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা সেভাবে সম্ভব নয়। তাই এসব কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ এখনও ওইভাবে সক্রিয় বা শক্তিশালী নয়। তাই আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নেওয়া হয়, যে উদ্যোগ নেওয়া হয়, সেটা সরকার বাস্তবায়ন করতে চায়, সেখানে আমাদের মূল চাবিকাঠি জেলা প্রশাসক।

পরিবেশমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আমাদের প্রতিটি উদ্যোগে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মানবতাবিরোধী মামলাগুলো যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

গৃহশ্রমিকদের সুরক্ষা, আইনি স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে আশার

রেকর্ড পরিমাণ টিকা মজুত করা হয়েছে, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

মাত্র ২৪ দিনের মধ্যে দেশের জন্য সব ধরনের টিকার বড় মজুত সংগ্রহ করা হয়েছে জানিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রবিনহো জুনিয়র

রেকর্ড পরিমাণ টিকা মজুত করা হয়েছে, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার: পরিবেশমন্ত্রী

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আমাদের অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করতে হবে: বাণিজ্যমন্ত্রী

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি: প্রতিমন্ত্রী