ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৫:৩৮
সচিবালয়ে বিমান মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানাটা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ. ই. আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামৌদি। এ সময় তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে ডানাটার আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে ডানাটার আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে এবং ওআরএটি কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। পরবর্তী কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে সরকার সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে। তিনি দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিমান ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ ফুটবল-২০২৬  উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ