ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্থানীয় সরকারে ১৭ বছরের অনিয়ম অনুসন্ধানে সাত সদস্যের কমিটি

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৭:১৫

বিগত ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (প্রশাসন-১ শাখা) থেকে সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

১২ মে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তারের সই করা এই আদেশটি ‘একই নম্বর ও তারিখে প্রতিস্থাপিত’ হিসেবে জারি করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে (পমূপ)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মো. সামছুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন: স্থানীয় সরকার বিভাগের উপসচিব (জেলা পরিষদ শাখা) খোন্দকার ফরহাদ আহমদ, উপসচিব (সিটি করপোরেশন-১) মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পাস-৩) মোছা. আকতারুন নেছা, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) তাহমিনা আক্তার এবং সিনিয়র সহকারী সচিব (উন্নয়ন-২) এ বি এম আরিফুল ইসলাম।

অফিস আদেশে কমিটির জন্য তিনটি সুনির্দিষ্ট কার্যপরিধি (টিওআর) নির্ধারণ করে দেয়া হয়েছে। এগুলো হলো:

১. কমিটিকে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সময়কালে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, সে বিষয়ে আগামী ৬০ দিনের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

২. প্রতিবেদন প্রস্তুতকালে কমিটিকে যথাসম্ভব প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে হবে।

৩. কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে।

আমার বার্তা/এমই

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

বস্ত্র আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন করে বসিলা থানা

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে

ঢাকার মিরপুর পাইকপাড়ায় নির্মাণাধীন Road Research & Training Center (RRTC) ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম আধুনিক

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আগামী এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে

স্থানীয় সরকারে ১৭ বছরের অনিয়ম অনুসন্ধানে সাত সদস্যের কমিটি

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

জলাবদ্ধতা-মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের মতো শিক্ষা দিন: কোরবানি নিয়ে হায়দরাবাদের মাওলানার বার্তা

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার

অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ শিশু ধর্ষণ: দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল