ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৭:৩৩

বিরোধী রাজনৈতিক দলের কিছু কনিষ্ঠ নেতাকর্মীর বক্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, 'রাজনীতিতে মতপার্থক্য ও সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য হলেও সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক কর্মীর ভাষা ও আচরণ দেখে সন্দেহ জাগে তারা মাদকাসক্ত কি না।'

শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘'অপরাজেয় বাংলাদেশ' এর আয়োজনে 'মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় আলাল এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, রাজনৈতিক সমালোচনা হতেই পারে। তবে তা শালীন ও যুক্তিনির্ভর হওয়া উচিত। বর্তমানে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীরা এমন ভাষা ব্যবহার করছেন, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এমনকি রাজনীতির বাইরে থাকা ব্যক্তি ও প্রধানমন্ত্রীর মেয়েকেও অশালীনভাবে আক্রমণ করা হচ্ছে।

তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু যেভাবে কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহার করছে, তা দেখে প্রশ্ন জাগে, তারা স্বাভাবিক অবস্থায় আছে কি না।

মাদক সমস্যার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, দেশে রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণেই মাদক নির্মূল সম্ভব হচ্ছে না। রাজনৈতিক অপশক্তির আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মাদক ব্যবসা বিস্তার লাভ করছে।

আলোচনা সভায় অন্য বক্তারা দেশের মাদক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদকের বিস্তার সমাজে নৈতিক অবক্ষয় বাড়াচ্ছে এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির পেছনেও মাদকাসক্তির প্রভাব রয়েছে।

আমার বার্তা/এমই

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

‘মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে

স্থানীয় সরকারে ১৭ বছরের অনিয়ম অনুসন্ধানে সাত সদস্যের কমিটি

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

জলাবদ্ধতা-মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের মতো শিক্ষা দিন: কোরবানি নিয়ে হায়দরাবাদের মাওলানার বার্তা

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার

অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ শিশু ধর্ষণ: দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার