ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৮:০২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনার উপর একটা বৈঠক হয়েছে। আমরাও চেষ্টা করছি, খুব দ্রুত এই ব্যবস্থাপনাটাকে কীভাবে দ্রুত শেষ করা যায়। এর মধ্যে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছে। আমরা এর পাশাপাশি ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছি। আগামী প্রায় এক, দেড় মাসের মধ্যেই তারা একটা রিপোর্ট দেবে আমাদের।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পানি সম্পদ মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা নিয়ে আবার বসবো। প্রকৃতপক্ষে বলা যায় যে এই কাজটা তো অল্প কয়দিনের কাজ না। সময় লাগবে। এই সময়টাই আমরা খুব দ্রুততার মধ্যে করতে চাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীও তাগিদ দিয়েছেন। ইতোমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার দ্রুততম সময়ের মধ্যে। কবে নাগাত করতে পারব সেই হিসেবে আমরা আজ এই মিটিংটা করেছি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আমি তিস্তা পাড়ের সন্তান। তিস্তা ঘিরে তো অনেক আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম। প্রধানমন্ত্রী উনিও যুক্ত ছিলেন। উনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব। আজকের আলোচনায় ওই আন্তরিকতাটাই আমি লক্ষ করলাম। উনি বলছে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে। এটি তো ১০ বছরের পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না। তবে টেকনিক্যাল সাপোর্ট হয়ত বাইরে থেকে নিতে হতে পারে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী যে অঙ্গীকার দিয়েছেন। সেটাকে বাস্তবায়ন করার জন্যই দ্রুততার সঙ্গে এবং স্বল্প সময়ের ভিতরে তিস্তার পাড়ের মানুষ এবং দেশের মানুষ যা দৃশ্যমান দেখতে পায় যে- তিস্তা মহাপরিকল্পনা শুরু করেছি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার মধ্যে আমরা কয়েকটা জিনিস প্রাধান্য দিয়েছি। একটা হচ্ছে- আমাদের ব্যারেজ এবং নদীর যে পানি সংরক্ষণ করা। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি।

তিনি বলেন, আমাদের টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলোর জন্য আমাদের টিমগুলো গঠন করে দিয়েছি। সেগুলো কাজ শুরু করছে। ইতোমধ্যে আমাদের কেন্দ্র থেকেও মন্ত্রীসহ আমরা একটা টিম সেখানে ভিজিট করব। এর মধ্য দিয়েই আমরা দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচনের ইশতেহার, সেটা অবশ্যই অল্প সময়ের ভেতরে দৃশ্যমান হবে।

আমার বার্তা/এমই

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

উপ-মহাপুলিশ (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে 'অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক' হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রী ড.

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর