ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১২:৩১

অবশেষে নানামুখী চাপ, বিতর্ক ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তাঁর সঙ্গে সংস্থার আরও চার কমিশনারও পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা চার কমিশনার হলেন- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে চলমান অস্থিরতা, সাধারণ বিনিয়োগকারীদের তীব্র ক্ষোভ এবং বিএসইসির অভ্যন্তরীণ অসন্তোষের জের ধরেই এই গণপদত্যাগের ঘটনা ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মেয়াদ পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদ চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া কমিশনারদের মধ্যে মু. মহসীন চৌধুরী ২০২৪ সালের ২ জুন, মো. আলী আকবর ২৮ আগস্ট, ফারজানা লালারুখ ৩ সেপ্টেম্বর এবং সর্বশেষ মো. সাইফুদ্দিন ২০২৫ সালের ২৯ জুলাই দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই তীব্র ক্ষোভের মুখে তারা বিদায় নিলেন।

এর আগে, গত ২ জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রীর সেই প্রকাশ্য ঘোষণার পর থেকেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল, যা আজ চূড়ান্ত রূপ নিল।

উল্লেখ্য, খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে গত কয়েক মাস ধরেই বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে আসছিলেন। কর্মকর্তাদের কর্মবিরতি ও বিক্ষোভের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরাও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ও বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে বিএসইসি পুনর্গঠনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন। শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের পর দেশের পুঁজিবাজারে ইতিবাচক হাওয়া ফিরবে বলে আশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

আমার বার্তা /জেএইচ

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

আগের নির্দেশনা শিথিল করে শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যুথানের শহীদ

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ