ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৬:২৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা সম্পাদিত (এডিট করা) পোস্টের ভিত্তিতে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, রাষ্ট্রের নিজস্ব যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রয়েছে এবং কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের মতামতের ওপর নির্ভর করে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক কলেজশিক্ষার্থীকে আটক করার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন সময় ছাত্রলীগের সাইবার টিম অন্যের আইডি ব্যবহার করে পোস্ট তৈরি ও সম্পাদনা করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। তবে কোনো একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান কোনো পোস্টকে ভুয়া বললেই সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় না।

তিনি বলেন, যদি সত্যিই কোনো পোস্ট এডিট করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্র কখনোই কারও প্রতি অন্যায় করবে না। রাষ্ট্রের নিজস্ব মেকানিজম ও বিশেষজ্ঞ রয়েছে।

যাচাই করে যদি দেখা যায় কোনো স্ক্রিনশট বা পোস্ট ভুয়া, তাহলে সেটির ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। তথ্য উপদেষ্টা বলেন, সরকার চায় না কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক। একই সঙ্গে নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা হোন বা একজন সাধারণ নারী-রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। নারীদের বিরুদ্ধে নোংরা ও বিভৎস ভাষা ব্যবহার এই সরকার সহ্য করবে না। এসব বিষয়ে সরকার নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব স্বীকার করলেও তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পদ্ধতি রয়েছে। কোনো প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ভিত্তিতেই রাষ্ট্র সরাসরি সিদ্ধান্ত নেয় না।

নির্বাচন কমিশন পুনর্গঠনসংক্রান্ত আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় তিনি নির্দিষ্ট করে কিছু বলতে চান না। তবে আলোচনার অগ্রগতি দেখে তাঁর মনে হয়েছে, বিষয়টি দ্রুতই উন্মুক্ত হতে পারে।

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে আলোচনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে আন্তরিকতা ও আগ্রহ দেখা গেছে। সরকার আশা করছে, অতীতে যে সমস্যাগুলোর কারণে শ্রমবাজার বারবার বন্ধ হয়েছে, সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, এটি একটি বাস্তবতা। ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ দেখতে পাচ্ছি।

আমার বার্তা/এমই

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে গল্প বা

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

বর্তমান বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীর উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

কর্ণফুলীতে ভেজাল লুব অয়েল ও লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ নেওয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা আশাবাদী হওয়ার মতো

প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

লুটপাটকারী-মাফিয়াদের নৈতিক সাহস থাকে না: আ.লীগকে নিয়ে ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা