ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা বন্ধের ঘোষণা

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১২:১৩

ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে গবাদিপশুর কৃত্রিম প্রজনন (এআই) সেবা বুধবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আজাদ হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের গবাদিপশুর জাত উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকারি পর্যায়ের এআই টেকনিশিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে একটি গাভী ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দিচ্ছে এবং দেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এর বড় অংশের কৃতিত্ব ইউনিয়ন পর্যায়ে কর্মরত এআই টেকনিশিয়ানদের।

আজাদ হোসেন বলেন, দীর্ঘদিন বিনা বেতনে সেবা দিয়ে আসা এআই টেকনিশিয়ানদের আন্দোলনের পর ২০১৬ সালে মাসিক ৫০০ টাকা এবং ২০১৯ সালে ২ হাজার টাকা ভাতা চালু করা হয়। তবে ২০২৪ সালের জুনে নয় মাসের বকেয়া রেখে সেই ভাতাও বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমানে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান ৩ থেকে ৩০ বছর ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কাজ করছেন। তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতীতের আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে থাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি বলেন, যে কোনো উপায়ে বা পদ্ধতিতে আমাদের জন্য একটি নির্ধারিত মজুরি নিশ্চিত এবং তা বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ না নেওয়া পর্যন্ত সরকারি কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছি। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দেশবাসীর প্রতি আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা /জেএইচ

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের মোট

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা বন্ধের ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ