ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৬:২০
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ডিপিও)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার করা এবং বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ডিপিও)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তারা শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, ভবিষ্যৎ সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে জাতিসংঘ সদর দপ্তর ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, দ্রুত নিয়োজন সক্ষমতা যাচাই (আরডিএল ভেরিফিকেশন), কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মোনুস্কো) থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) প্রত্যাহারের পর নতুন মিশনে প্রতিস্থাপন, জাতিসংঘের নীতি-নির্ধারণী পর্যায়ে বাংলাদেশিদের নিয়োগ, ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) ডেপ্লয়মেন্ট এবং ভবিষ্যৎ বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের দীর্ঘদিনের বিশ্বস্ত ও পরীক্ষিত অংশীদার। এ পর্যন্ত ২৬টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ (পিসিসি) হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও কার্যকারিতা বাড়াতে নানামুখী বিনিয়োগ এবং উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশের দ্রুত সাড়াদানের সক্ষমতা আরও জোরদার করতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য দুটি ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) র‍্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেল (আরডিএল) যাচাইকরণের প্রস্তাব ইতোমধ্যে জাতিসংঘ পুলিশ বিভাগে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত ইউনিট দুটি জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী আধুনিক যুদ্ধ সরঞ্জাম (মেজর ইকুইপমেন্ট), নিজস্ব রসদ ব্যবস্থাপনা (সেলফ-সাসটেইনমেন্ট) এবং দক্ষ জনবল দিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দ্রুততম সময়ে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে ডিপিওর সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে কঙ্গোর মোনুস্কো মিশন থেকে ২০২৫ সালের অক্টোবরে স্বল্প সময়ের নোটিশে ১৮০ সদস্যের বাংলাদেশি নারী এফপিইউ প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, অন্যান্য মিশনে যেমন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিনুসকা বা দক্ষিণ সুদানের ইউনমিস-এ বিভিন্ন দেশের ইউনিট আনুপাতিক হারে কমানো হয়েছে, সেখানে কঙ্গো মিশনে শুধু বাংলাদেশের পুরো ইউনিট প্রত্যাহার করা হয়েছে, যা সমতা ও ন্যায্যতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অবদান বিবেচনায় দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি নতুন বাংলাদেশি এফপিইউ মোতায়েনের জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে বিশেষ অনুরোধ জানান তিনি।

শান্তিরক্ষা মিশনের নীতি-নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন মিশনের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষায়িত পেশাদার পদ (পি-লেভেল ও ডি-লেভেল)-এ যোগ্য বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। তিনি বলেন, শান্তি মিশনের পরিবর্তিত চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য পুরুষ ও নারী কর্মকর্তা দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে।

বৈঠকে জানানো হয়, ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত সিলেকশন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিম (এসএএটি) পরীক্ষায় ১০৭ জন কর্মকর্তা উত্তীর্ণ হলেও এখনো ৮৫ জন কর্মকর্তা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গোতে বাংলাদেশি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসারের (আইপিও) সংখ্যা তুলনামূলক কম থাকায় ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায় দক্ষ অপেক্ষমাণ কর্মকর্তাদের দ্রুত পদায়নের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে বর্তমান তালিকার মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহে বাংলাদেশে পরবর্তী এসএএটি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানানো হয়। এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতাও কামনা করা হয়।

বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ অবদান, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি কঙ্গো মিশনের ভারসাম্য ও সমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো পূরণ এবং বিশেষায়িত পুলিশ দল গঠনের ক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

আমার বার্তা/এমই

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। টার্মিনালটি সরিয়ে

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এড়াতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিদেশে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি এবং করের আওতার বাইরে বিপুল পরিমাণ অর্থ থেকে যাওয়ার কারণে

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান