ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ১০:০২

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক কাজ চলায় আশুলিয়া নৌপথে চলাচলকারী সব নৌযানকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় ও ভারী নৌযানকে কর্তৃপক্ষের পাইলট নিয়ে চলাচল করতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএর নৌপথ শাখা থেকে সম্প্রতি জারি করা বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আশুলিয়া সেতুর ভাটিতে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত ড্রেজার ও অন্যান্য কর্মযান নৌপথের কাছাকাছি অবস্থান করায় কার্যকর নৌচ্যানেল অস্বাভাবিকভাবে সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে।

এ কারণে বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় ও ভারী নৌযানের নিরাপদে মোড় নেওয়া এবং ওই এলাকা অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংকীর্ণ চ্যানেলে স্রোতের গতি ও চাপ বৃদ্ধি, দৃষ্টিসীমা কমে যাওয়া, পাইল বা স্টেজিংয়ের সঙ্গে সংঘর্ষ এবং নৌযানের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আশুলিয়া সেতু অপসারণের পর নৌপথ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত সব নৌযানকে বিআইডব্লিউটিএর নির্ধারিত পাইলট নিয়ে এবং নির্ধারিত ড্রাফট মেনে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া দক্ষ নাবিক বা ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনা এবং প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকলে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা, যেমন– বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ও ঘণ্টা বাজানোর নির্দেশনাও দিয়েছে বিআইডব্লিউটিএ।

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রক্টরের পর এবার জাবিতে ৪ সহকারী প্রক্টরের একযোগে পদত্যাগ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

৩১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী