ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:১৬

লিওনেল মেসিকে ফুটবল ঈশ্বর আখ্যা দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি আরও জানালেন, আর্জেন্টিনা ফরোয়ার্ডকে আরও বেশি শিরোপা জেতাতে সাহায্য করাই ইন্টার মায়ামিতে তার যোগ দেওয়ার কারণ।

গত সপ্তাহে ফ্রি এজেন্ট হিসেবে মায়ামির সঙ্গে চুক্তি করেন কাসেমিরো। ২০২৭ সালের এমএলএস শরৎকালীন মৌসুম পর্যন্ত তার চুক্তি হয়েছে। ২০২৯ সালের জুন পর্যন্ত তা বাড়ানোর সুযোগও রয়েছে।

৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জানান, গত মৌসুম শেষে ম্যানইউ ছাড়ার পর তার ক্যারিয়ার ধরে রাখার জন্য আরও কিছু বিকল্প সামনে ছিল। কিন্তু মায়ামির আকর্ষণ এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির পাশে খেলার বাসনা তার কাছে আকর্ষণীয় লেগেছে।

বৃহস্পতিবার এমএলএসে নতুন ঠিকানায় পরিচিতি পর্বে কাসেমিরো সাংবাদিকদের বলেন, ‘আমার জন্য নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার জন্যই এসেছি। আমি উপভোগ করতে চাই, আমি তাকে জয়ের ধারায় থাকতে সাহায্য করতে চাই কারণ সে একজন বিজয়ী। আরেকজন খেলোয়াড় যোগ দিচ্ছেন, যিনি জিততে ও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।’

কাসেমিরো বললেন, ‘এমএলএসে আমি সেখানেই আছি, যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছেড়েছিলাম, ইতালিতে আমার কাছে সুযোগ ছিল, বিভিন্ন জায়গায় অন্যান্য দলেও যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি সেখানেই আছি যেখানে আমি থাকতে চেয়েছিলাম... আমি তার সাথে থাকাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে এবং তাকে আরও বড় করে তুলতে চাই। তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় ঈশ্বরই, এবং আমি তাকে সাহায্য করতে চাই।’

২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়ে মেসি ওই বছরের লিগস কাপ ট্রফি জেতেন। তারপর ২০২৪ সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ এমএলএস কাপও হাতে নেন। এবার তাকে খেলতে হবে এমন একজনের সঙ্গে, যিনি ৯ মৌসুম ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় দুজন দুজনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কাসেমিরো সেই কথা মনে করেই বললেন, ‘মেসি আমাকে যে পরিমাণ সমস্যায় ফেলেছিল, তাতে অবশ্যই আমি তার সাথে খেলার স্বপ্ন দেখতাম। আমি সবসময় সেরাদের সাথে খেলতে চেয়েছি। আমি তাকে কখনো থামাতে পারিনি, আমার সবসময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। আমি খুব খুশি যে আমি এখন তার সাথে আছি এবং আমি তার সাথে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

গত শনিবার রাতে কানাডায় সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামির ১-০ গোলের জয়ের ম্যাচে অভিষেক হয়েছিল কাসেমিরোর। এবার ক্লাবের ঘরের মাঠ নু স্টেডিয়ামে লড়াই করার পালা। বিশ্বকাপের পর লিগ শুরু হলে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা শেষ দুটি ম্যাচ জিতেছে। তবে এখনো মেসিকে খেলতে দেখা যায়নি। বুধবার ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড দলে ফিরে অনুশীলনে যোগ দেন।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাটে-বলে চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। এতে ২১ রানের

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। সংস্থাটি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

ভারতীয় ক্রিকেটের এক নির্ভরতার নাম আজিঙ্কা রাহানে। কঠিন সময়ে দলের ভরসা হয়ে দাঁড়ানো এই ডানহাতি

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে জেতাতে মায়ামিতে কাসেমিরো

হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রক্টরের পর এবার জাবিতে ৪ সহকারী প্রক্টরের একযোগে পদত্যাগ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

৩১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী