ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বিএনপি ও খেলাফত মজলিসের মধ্যে বৈঠকে ৭ বিষয়ে ঐকমত্য

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিসের নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার (২২ জানুয়ারি) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ও খেলাফত মজলিসের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, খেলাফত মজলিস আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু জানান, আজকের মতবিনিময়ে বিএনপি ও খেলাফত মজলিস ৭টি বিষয়ের ওপর ঐকমত্য পোষণ করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা; দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; পতিত ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখা এবং আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।

তিনি জানান, মতবিনিময়ে দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের সাংবাদিকদের সামনে কথা বলেন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আমার বার্তা/এমই

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার