ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার হত্যাদিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ২২তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় সমাজতান্ত্রিক দল এইদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদ আয়োজিত সন্ত্রাস বিরোধী প্রকাশ্য জনসভা মঞ্চে দক্ষিন—পশ্চিমাঞ্চলের চিন্থিত সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রপথিক; জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ঐতিহাসিক গণআদালত ও গণআদালতকেন্দ্রিক গণআন্দোলনের নেতা জাতীয় বীর কাজী আরেফ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও জাসদ কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সাধারণ সম্পাদক এড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদনেতা ইসরাইল হোসেন তপসের ও শমসের মন্ডলের ২৬তম হত্যাদিবস পালন করে।

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কাজী আরেফ হত্যাদিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি রবিবার ভোর ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফ আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম- সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, জাসদনেতা বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কাজী আরেফ আহমেদ বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুবতারা। তিনি বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক অবদান রেখেছেন। ১৯৬২ সালে সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের সমন্বয়ে গঠিত স্বাধীনতার নিউক্লিয়াসের সদস্য হিসাবে মাত্র ১৯ বছর বয়সে কাজী আরেফ আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান রাষ্টকাঠামোর মধ্যে পূর্ব বাংলার বাঙালি ও আদিবাসীদের জাতীয় মুক্তি সম্ভব না, তাই পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর কাজী আরেফ আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন যে সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গঠন পুনর্গঠন করতে হলে দলীয় সরকারের বদলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। এই সিদ্ধান্তের ফলে বঙ্গবন্ধুর সাথে রাজনৈতিক আদর্শগত মতবিরোধে ক্ষমতার অংশীদারত্ব ত্যাগ করে দেশের প্রথম বিরোধী দল জাসদ গঠন করেন এবং সমাজতান্ত্রিক বিপ্লবী গণ আন্দোলন গড়ে তোলেন। দেশী বিদেশী ষড়যন্ত্রকারী শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি চাপিয়ে দিলে কাজী আরেফ আহমেদ এই রাজনৈতিক পরিবর্তনের গভীরতা অনুধাবন করে মুক্তিযুদ্ধের পক্ষ—বিপক্ষ রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কৌশল প্রয়োগ করেন।

কাজী আরেফ আহমেদ ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্ব সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। কিন্তু জিয়ার বিশ্বাসঘাতকতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর কাজী আরেফ আহমেদ বাম ঐক্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ সামরিক শাসন বিরোধী শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেন। কাজী আরেফ আহমেদ ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক শাসন বিরোধী গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন এবং জনগণের আন্দোলনের কাছে সামরিক শাসকদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাজী আরেফ আহমেদ বিশ্বাস করতেন যে বাংলাদেশের জন্মশত্রু পাকিস্তানপন্থার রাজনীতির দূর্গে আঘাত হানতে এবং জাতির উপর সংগঠিত ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হব। তিনি তার সেই বিশ্বাস ও তাত্ত্বিক অবস্থান থেকেই ১৯৯২ সালে কাজী আরেফ আহমেদ শহীদ জাহানারা ইমাম, আবদুর রাজ্জাকসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক শক্তিকে সংগঠিত করে ঐতিহাসিক গণআদালত গঠন এবং গণআদালতের গণরায় বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেন। কাজী আরেফ আহমদে মৌলিক তত্ত্বগুলি তার বিনিমিত এবং সেগুলি প্রয়োগের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক ধ্রুবতারায় পরিনত হয়েছিলেন।

বক্তারা বলেন, দুর্ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভাবাদর্শ বিরোধী শক্তি ক্ষমতা দখল করে মাম্প্রদায়িক মবতান্ত্রিক শাসন কায়েম করেছে। বক্তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে কাজী আরেফ আহমেদ ১৯৬২ সালে যেমন মাত্র ১৯ বছর বয়সে যে রাজনৈতিক অভিযান শুরু করেছিলেন, আজকের তরুণদের তার (কাজী আরেফ আহমেদ) তারুণ্য আর বিভিন্ন সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধেও বাংলাদেশ পুন:প্রতিষ্ঠা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ইউনুস সরকারের প্রতিহিংসার ফাঁসির দড়ি থেকে মুক্ত করার বিষয়টি একইসুত্রে গাঁথা।

আমার বার্তা/এমই

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নের তালিকায় ফাহমিদা হকের নাম দেখার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুলতানা জেসমিন জুঁই।

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী