ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে : ডা. জাহিদ

আমার বার্তা অনলাইন
০৯ মে ২০২৫, ১৬:০৫

বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণ দ্রুত নির্বাচন চায়। তারা চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে-বিদেশে সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বর্তমানে দেশের প্রায় এক কোটি প্রবাসী বিদেশে বসবাস করছেন। তবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। গত ১৭ বছর ধরে দেশের জনগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ড. ইউনুসের নেতৃত্বে সংস্কার কার্যক্রম চলছে। আশা করছি, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছে। অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে, যার মাধ্যমে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।

রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের স্বীকৃতি দিতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের অর্থনৈতিক অবদানও তার হাত ধরেই এসেছে। মুক্তিযুদ্ধের পাশাপাশি তাকে আজীবন স্মরণ করা দরকার।

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে বিএনপি সবসময় একমত জানিয়ে ডা. জাহিদ বলেন, শুধু কীভাবে ভোটাধিকার নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রবাসীদের সম্পদ রক্ষা করাও সরকারের দায়িত্ব। শুধু প্রবাসীদের নয়, দেশের সব সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।

সভায় প্রধান আলোচক হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য এম এ মালিক বলেন, সিলেটসহ সারা দেশে প্রবাসীদের তৈরি করা বাড়িঘর বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাদের রেমিটেন্সে দেশ চলে, তাদের সম্পদ রক্ষা এবং ভোটাধিকার দ্রুত নিশ্চিত করুন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এমনকি মাটি পর্যন্ত তুলে নিয়েছে।

প্রবাসী পরিবার ২৪-এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, আমেরিকার সজিব ওয়াজেদ জয়ের মামলার আসামি মাহমুদউল্লাহ মামুন (ইউএস), ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (যুক্তরাজ্য), অ্যাডভোকেট পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা