ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

কয়েকদিন বেশি লাগলেও পূর্ণাঙ্গ আলোচনা করা দরকার: জামায়াত

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৭:১৭

তাড়াহুড়ো না করে দুই চারদিন বেশি সময় লাগলেও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা পূর্ণাঙ্গ করা দরকার বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, আশা করবো খুব তাড়াহুড়ো না করে দুই চারদিন বেশি সময় লাগলেও আলোচনা পূর্ণাঙ্গ করা দরকার। চারটি সংস্থার নিয়োগে বিএনপিসহ ৪/৫ টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। উচ্চকক্ষের পক্ষে বেশিরভাগ দল একমত। তবে পদ্ধতি নিয়ে দ্বিমত আছে। জামায়াত নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর চায়।

তবে সনদের আইনিভিত্তির ওপর গুরুত্বারোপ করেছেন এই জামায়াত নেতা। তিনি বলেন, আমরা এত আলোচনা করলাম, সময় দিলাম। সংস্কার হচ্ছে, কিন্তু বাস্তবায়ন না হলেতো হলো না। অতীত অভিজ্ঞতায় শপথ ভঙ্গের নজির দেখা গেছে। তাই আইনিভিত্তি না দিলে বাস্তবায়ন এখন থেকে শুরু হতে পারে। আইনগত ভিত্তি দেয়ার সুযোগ থাকলে কেন দেয়া হবে না? তাহলে ভিন্ন মতলব আছে, জনগনকে ধোঁকা দেয়া হবে।

তিনি সনদে স্বাক্ষর বিষয়ে বলেন, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ দেবো না। আইনগত ভিত্তি না দেয়া হলে প্রয়োজনে ক্ষতিপূরণ চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে। আইনিভিত্তি না দিলে জাতীয় সনদে স্বাক্ষর করবে না জামায়াত।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু