ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চলতি মাসেই নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় এনসিপি

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জহিরুল ইসলাম মুসা

সংসদ নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসে নতুন দলের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভেতরে সব রাজনৈতিক দলের ব্যাপারে, শুধু এনসিপি না অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল, তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারে এ মাসের ভেতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়ালগের আয়োজন করতে হবে। সে ডায়ালগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন; বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।

প্রবাসীদের ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির শুরু থেকেই আমরা খুবই উচ্চ কণ্ঠে প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছিলাম। সে ব্যাপারেও আমরা একটি আপডেট জানতে চেয়েছিলাম। আমাদেরকে জানানো হয়েছে যে ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। কতদিন আগে এই পোস্টাল ব্যালটগুলো পাঠানো হবে এবং কী প্রক্রিয়ায় তারা আবার ভোটটি সম্পন্ন করে প্রেরণ করবেন, সে বিষয়টিতে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, যারা পেশাগত বা অন্য কোন কারণে বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন এবং এটি মূল ভোটের যে কাউন্ট সেটির সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

আমার বার্তা/এমই

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর