ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিকরা স্বাবলম্বী না হলে দল বা গোষ্ঠীর পুতুল হয়ে যায়: মাহফুজ আলম

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমসহ অন্যরা

দেশের সাংবাদিকরা স্বাবলম্বী না হলে তারা কোনো দল বা গোষ্ঠীর প্রতি পাপেট (পুতুল) হয়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা বলেন, কারণ তারা সংসার চালাতে, জীবন বাঁচাতে বাধ্য হয়ে যান। এটা অতীতে হয়েছে। সাংবাদিকদের স্বাবলম্বী ও সম্মানজনক জীবন নিশ্চিত করা জরুরি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তি সই হয়।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের সব সাংবাদিককে একসঙ্গে এই সুরক্ষা ও কল্যাণ কাঠামোর আওতায় আনা কঠিন কাজ। এটা ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এজন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এখন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর অনেক সাংবাদিক এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। এছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সামাজিক কল্যাণ ট্রাস্টের কাজের পরিধি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। কিন্তু অনেক সাংবাদিক কম বেতনে জীবনযাপন করতে বাধ্য হন। অনেকের বেতনের টাকায় বাসা ভাড়া হচ্ছে না।

তিনি বলেন, এজন্য সাংবাদিকদের সাংবাদিক সুরক্ষা আইন করে দিয়ে যাবো। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। যদিও এটি অনেক জটিল প্রক্রিয়া, সেখানে একাধিক মন্ত্রণালয় সম্পৃক্ত। বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আর যদি সবকিছু শেষ করা সম্ভব না হয়, পরবর্তী সরকার নিশ্চয়ই প্রক্রিয়াটা এগিয়ে নেবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু